-
বিস্মৃত
ঐ দূরবনে কে যেন ডাকে
কোকিলের কুহুকুহু ডাক;
মহুয়া ফুলের গন্ধে সুরভিত সমীরণ
জানিনা কি কথা বলে প্রতিক্ষণ।উদাসী হাওয়ায় সব উড়ে যায়
উড়ে যায় খোলা চিঠি;
ডায়রির ছেঁড়া পাতায় লেখা।
গোলাপের পাপড়িরা উড়ে যায়!দূরে! আরো দূরে, ঐ কুয়াশা ঢাকা পাহাড়ে –
নির্জন রাত আঁধারের সাথে কথা কয়,
নিস্তব্ধ নীরবতায় ভরা সেই কথা
নিবিড়তার নিঃস্ব হাহাকার;
তার সারা চোখ জুড়ে-
ডায়রির খোলা পাতা উড়ে যায়।আকাশের প্রতিটি তারার গান শোনার অভিলাষ
আজো অপূর্ণ; তাই শুন্য হৃদয়
ফিরে পেতে চায়
তার সেই বন, সেই পাহাড়
সারাদিন পাপিয়ার ডাকাডাকি,
কাঠবিড়ালির চঞ্চল ছুটোছুটি –
মুগ্ধ করে মন; অপূর্ণ তৃপ্তি।সব হারিয়ে; আজ ক্লান্ত ভীষণ
নীল ধুসর তার রঙ-
ডায়রির সেই পুরনো পাতা।12 Comments
Friends
Fazilatun Nesa
@fazilatun-nesa
Rabi Jahangir
@rabi-jahangir
গোলাম মাহবুব শাহরিয়ার
@golam_mahbub_shahriar
Umme Kulsum mina
@ummemina-1
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তারক্ষ বিহান
@tarokkhobihanomar
Drako Shajib
@drako
Atik Mahmud
@atik-mahmud
নান্টু সর্দার
@nantooghotok


স্মৃতি বড়ই আপন থাকে