Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    রোদের অপেক্ষায়

    নীলাঞ্জনা,
    আজ আকাশের কোনে জল
    তোমার চোখেও কী শ্রাবনের মেঘ অতল?

    একদিন তুমি এসেছিলে
    আমার আকাশের নীলিমার নীলে
    রুপালী অভ্রকণায়, রৌদ্র ঝিলমিলে
    অহনা হয়ে আলোর আলপনায়
    ভরিয়ে দিতে আমার আঙ্গিনায়
    রাঙা গোলাপের সৌরভ।
    তুমি ছিলে আমার কষ্টের নীরদে গৌরব।

    সায়ন্তিনীর সোনালী আঙরাখার ডোরে
    সাথী হয়ে কল্পলোকের ক্রোড়ে
    তরী ভাসাতাম নক্ষত্রের দেশে
    জোৎস্নার মায়াবী আলোয় ভেসে।

    নীলাদ্রির কোলে ঝড়নার কল্লোলে,
    আবেশে জড়ানো আনন্দের হিল্লোলে,
    শত উপলের আঘাতে
    সিক্ত হতাম মৃদুল ধারাতে।

    হঠাৎ করে কঠিন পৃথিবীর প্রমত্তা হাওয়ায়
    রোদেলা পাখিরা কোথায় মিলায়
    অজানা দেশে গভীর তমিস্রায়
    অধরা পাখিরা ঠিকানা হারায়।
    মুছে গেল সৈকতের বেলাভূমিতে আঁকা
    স্বপ্নের নিলয়ের ছবি
    তোমার চোখের পাঁপড়ি পাতায়
    মমতার পরাগ মাখা
    আমার সাজানো পৃথিবী।

    আজও আমি বাতায়ন খুলে
    আকুলিত দুচোখ মেলে
    ছুঁতে যাই সোনালী রবি
    কখন রৌদ্র-সরোবরের জলে
    সিঞ্চিত হবে আমার স্বপ্ন করবী ।
    আবার আসবে ফিরে,
    সহস্র গ্রহানুর ভীরে,
    আমার প্রার্থিত তারা
    ধোয়াশা ঝরাবে আলোকের ধারা
    কেটে যাবে বিষাদের প্রহর
    চারদিকে বইবে আনন্দের লহর।

    12
    11 Comments
Skip to toolbar