-
দর্পনের স্বচ্ছতা
মাঝে মাঝে এ সুন্দর ধরা বড় ধুসর হয়ে যায়
কাঠিন্যের পর্দায় সৌন্দর্য যখন কদর্যতায় হারায়
জনসমাজের আয়নায়
কে ভাল আর কে মন্দ
বোধগম্যতা বড় কষ্ট হয়ে যায়
মিথ্যার আবরণের কুছন্দ
সত্যের সত্যতা লুকায়
হায়রে মানুষ সকল
না যদি পার, সইতে কারও মঙ্গল
অন্তত: করিও না তার কোন অমঙ্গল
মিথ্যার আবহে সত্য মিথ্যার করিও না জঙ্গল
অর্থের রজ্জুতে কাঁধে নিওনা মিথ্যার লাঙ্গল
নিষ্ঠার সাথে যার যার পেশায় যদি থাক সৎ
শুচি শুভ্র হয়ে উঠতে পারে আমাদের এ জগত
যদি না পার দেখতে কারে সম অয়নরেখায়
ক্ষতি কোরনা অন্তত: তার থেকে অপচ্ছায়ায়
না গিয়ে গভীর সত্যের আবর্তে
কাউকে ফেলনা গর্তে
মিথ্যে অন্যায়ের দায়ে তারে কোর না ধিকৃত
সত্য তার শক্তি বলে পাবেই একদিন স্বীকৃত
সত্য যখন সত্যতা পাবে
লজ্জায় তখন কোথায় মুখ লুকাবে?
জীবনের এত স্বল্প পরিসরে
না যাও যতক্ষন অন্তিম প্রহরে
মানুষের মঙ্গল তরে করে যাও প্রয়াস
খুঁজোনা তোমার শীর্ষতার আকাশ
কাউকে করে অবদমন
পাবেনা তুমি চেতন
কখন আসবে সমন
মহানায়কের স্বত:সিদ্ধ বিধান
পারেনা কেউ করতে খন্ডন
কলমের আচড়ে সত্যকে কর প্রস্ফুটিত
তবেই তুমি হবে রৌদ্রজলে স্নাত
স্বচ্ছ দর্পন আছে যার
ভয় নেই তার কিছু হারাবার14 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


অসাধারণ!!