Profile Photo

গাঙচিলOffline

  • Mehzabeen-Shahidy
  • Profile picture of গাঙচিল

    গাঙচিল

    • 4 years, 10 months ago

    প্রতীক্ষা

    বৃষ্টি তাদের কথা দিয়েছে
    সে আসবে
    প্রখর রৌদ্রের তপ্ত দাবদাহে
    ক্লান্ত পৃথিবী
    তারই প্রতীক্ষায় দিন গুনছে;
    সে আসবে
    ধরা তার স্নিগ্ধ জলধারায়
    করবে অবগাহন।

    সদ্যস্নাত মাটি গাবে
    নতুন ফসলের গান
    কৃষকের মুখে তৃপ্ত হাসি
    আনন্দে ধরবে হাল
    কৃষাণির অপেক্ষার প্রহর ফুরোবে।
    বুকে জাগবে আনন্দের হিল্লোল
    শুষ্ক তরুলতায় আসবে প্রান।
    নতুন পাতার ফাঁকে
    সহস্র পাখির গুঞ্জন।

    নীল আকাশে সাদা মেঘের
    লুকোচুরি খেলা;
    মাঝে মাঝে মৃদু বাতাস
    মাটিতে সোঁদা গন্ধ
    চারিদিকে শুধু
    বর্ষাবরণের পালা।

    হাজার চোখে প্রতীক্ষার দৃষ্টি
    কোথায়? বৃষ্টি তো
    এলো না
    তবে কি সত্যিই সে
    আসবে না?

    সব মানুষের চোখে মুখে
    হতাশার দৃষ্টি
    তারা ঘুমের মাঝে
    স্বপ্ন দেখে; নিগাঢ় বৃষ্টির
    নিস্তব্ধ পৃথিবী- চারিধারে
    বৃষ্টি আর বৃষ্টি।
    শ্রাবনের অঝোর বৃষ্টি;
    ঘুমের মাঝে তাদের চোখে
    শুধু দু’ফোটা জল
    গড়িয়ে পড়ে

    তবুও বৃষ্টি এলো না।

    11
    10 Comments
Skip to toolbar