Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 9 months ago

    আলোকবর্তিকা

    একটি অঙকুর একটি কলি
    প্রচ্ছন্ন সম্ভাবনার শৈলী
    যতই করিবে তার যতন
    হয়ে উঠতে পারে তা অমূল্য রতন
    শিক্ষণে যদি না থাকে আনন্দের ছোঁয়া
    তবে তা ছন্দ হারা নদীর ছায়া
    জোর করে যদি তা করাও গলাধ:করণ
    আসল শিক্ষার রস সে করবেনা আস্বাদন
    গুরু হয়ে ভালবাসায় কর দীপায়ন
    পিতার স্নেহের ছায়ায় সকল বহ্নির করে নির্বাপন
    নিজেই যদি না করো নিজের দক্ষতার উন্নয়ন
    বীজের চারা তুমি করবে কী করে রোপণ
    অল্প হোক চারা মোর তাও বড় ভালো
    পুষ্প হয়ে উঠে যেনো পেয়ে রোদের আলো
    না যদি করতে পারো সবেরে যতন
    বেশী করে তবে তুমি কোর না বপন
    আলো ছায়া দাও তারে সমঅনুপাতে
    ঝরে যেন না যায় সে অতি রোদ বৃষ্টিপাতে
    মহীরুহ সম সবেরে দাও শীতলছায়া
    তোমার আবহে যেন কেউ না পায় হতাশার ছায়া
    তোমার সৌকর্য দিয়ে তুমি কর আলোকদান
    শ্বেত শুভ্র শুচিতায় কর উজ্জীবন
    সকল অর্গল করে চূর্ণন
    নির্ভিকতায় যেন সে নিজেকে করে উড্ডয়ন
    গুরু হয়ে যদি তুমি না রাখো সম্মান
    তোমার মর্যাদা তবে রবে না অম্লান
    যখন তোমার দীক্ষায় সে হবে রতন
    হবে না সূখী কেহ তোমার মতন

    10
    13 Comments
Skip to toolbar