-
নকল তুমি আমি
______________ভালোবাসার চেহারায়
হাজারো বর্ণিল পরত
কোনটা লাল কোনটা সবুজ
কোনটা -নীল ,হলুদ কিংবা বেগুনী
এতো রং এতো বর্ণচ্ছটা
যেখানে আসল রং আড়ালে
যতনে লুকানো রয়
শুরুর এক দু’ ঘন্টা
ক্রমশ যখন দিন, মাস ও বছরে
পৌঁছে যায় , সুতা ছেড়ে অনেক দূর
গড়িয়ে চলে সম্পর্কের
বিশাল উলের গুটি খানা
তখন ক্রমশ বেরিয়ে আসে আসল
বিবর্ণ প্রেমহীন অবয়ব
যা অতি বিদঘুটে
যা অতিশয় কুৎসিত
এটাই সত্য
সব কিছুই নকল
তুমি নকল আমি নকলএবং নকল,
আমাদের ভালোবাসা প্রেম
নকল সবখানি ।।5 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


বর্নিল রঙে রঙিন হোক ভালোবাসা। শুভেচ্ছা নেবেন।