Profile Photo

র. জামিলOffline

  • r.jamil
  • Profile picture of র. জামিল

    র. জামিল

    4 years, 7 months ago

    যেথায় জীবন যেমন
    কবিঃ র. জামিল
    ——————————-
    কেউবা বসে স্বপ্ন দেখে
    সকাল কিবা সাঁঝে,
    স্বপ্ন নিয়ে স্বপ্ন গড়ে
    নেইতো কোন কাজে।
    বসে যারা হাত গুটিয়ে
    সাজাতে চায় জীবনটারে,
    স্বপ্ন ভঙ্গ হলে তারাই
    দোষে শুধু ভাগ্যটারে।
    কেউবা শুধু সুখ খোঁজে
    দুঃখটারে দূরে ঠেলে,
    হাটে শুধু সদাই পিছু
    দুঃখ জয়ের কথা এলে।
    কর্মবীনে ভাবনা দিয়ে
    সুখের পাহাড় যারা গড়ে,
    তারাই দেখ বারে বারে
    নুয়ে পড়ে দুঃখের ভারে।
    কেউবা ভাবে চাওয়াই জীবন
    শুধুই পেতে চাই,
    আকাশ পানে চেয়ে থাকে
    চেষ্টার কিছু নাই।
    যোগ্যটাকে ভূলে যারা
    শুধুই পেতে চায়,
    সারাজীবন তারা কেবল
    শুন্যতাই পায়।
    চেষ্টা কর কর্ম দিয়ে
    যোগ্যতারই তুল্য,
    প্রত্যাশা তবেই কর
    পাবে তার মূল্য।
    প্রাপ্তি হবে প্রত্যাশা সম
    থাকবে না বৈসম্য,
    সফলতা ঘুরবে পিছে
    যেটা ছিল কাম্য।

    6
    3 Comments
    • স্বাগতম কবি। কাব্যের সুরে জীবনের মন্ত্রকথা জেনে ভালো লাগল। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • “চেষ্টা কর কর্ম দিয়ে
      যোগ্যতারই তুল্য,
      প্রত্যাশা তবেই কর
      পাবে তার মূল্য।” একমত কবি!

    • সব মিলিয়ে জীবন সুন্দর। অভিনন্দন।

Skip to toolbar