Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 9 months ago

    এলো যে ফেব্রুয়ারি মাস
    Date: February,2019

    নতুন বছর এলো, এলো যে ফেব্রুয়ারি মাস,
    দেখো রে সেজেছে প্রকৃতি মা কেমন ফুলের সাজ,
    দেখরে সবাই ফুটেছে ভোরের আলো,
    গাছে গাছে ফুটেছে ফুল যে কত শত,
    খুশির রঙে রাঙিয়ে প্রকৃতি আজ ঝলমলো।
    ভাই হারানোর বিষাদে তবু যেন জ্বলছে পুরনো ক্ষত,
    নতুন বছর এলো, এলো যে ফেব্রুয়ারি মাস,
    দেখো রে দুলছে কেমন খুশির দোলায় তৃণলতা আর ঘাস।
    চলো রে সবাই শহীদ মিনার যাই,
    আই পড়ে তোরা ফুলের সাজ,
    ভাইয়ের স্মৃতিতে ঘেরা মিনারের চূড়ায়,
    পরিয়ে দেবো সবাই মিলে ফুলের তাজ।
    নতুন বছর এলো, এলো যে ফেব্রুয়ারি মাস,
    বোনের চোখের এক ফোটা অশ্রু তে ভেসে যায়
    শহীদ মিনার আজ।

    ২০১৯ এ লেখা এই কবিতা। আবার নতুন করে লিখব প্রাণের একুশ, আসবে চিরকাল, আমার ভাইয়ের দান মাথায় করে রাখব হতে দিবনা অমর্যাদা। দোয়া রাখেন আমার অন্তরের একুশের জন্যে জমে থাকা আবেগ সঠিক শব্দের মাঝে পেশ করতে পারি আপনাদের সামনে।
    ২০২২ এর একুশ কবিতায় বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা রাখব। ফেব্রুয়ারি মানেই একুশ
    ©️ Émötîôñlèss Rima

    15
    14 Comments
Skip to toolbar