Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 4 months ago

    মা
    রেহানা আকতার

    মাগো তোমার কি যে মধু মায়ায়
    কি জাদু আছে ওই আঁচল ছায়ায়।
    হাতটি তোমার ধরি যখন
    শান্ত থাকে মন যে তখন
    একেই কি বলে মায়ার বাঁধন ?
    যতই করো শাসন -বারণ
    রাগ করেনা কেন এ মন –
    একেই কি বলে অতি আপন ?
    মাগো তুমি দূরে গেলে
    চোখ যে ভাসে অথৈ জলে
    দৌড়ে এসে নাও যে কোলে
    একেই কি বলে যতন ?
    একটু বড় হলে মা-গো
    আঁচলটি কেন দূরে রাখো –
    একেই কি বলে শাসন ?
    বলো-একা পথ চলতে শেখো
    পাশে তোমার রইবে না কেহ ,
    মায়ের মতো আপন ।।

    15
    9 Comments
    • ধন্যবাদ ও শুভেচ্ছা।

    • অনবদ্য! অনেক দিন আপনার সুন্দর কবিতা পেলাম। পড়তে পড়তে উদাস হয়ে গেল মনটা। ভালো থাকুক সকল মায়েরা। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • মায়ের মতো আপন কেহো নাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 February 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে , আমার লেখা “মা ” কবিতা টি তুলট কাগজে “জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত করার জন্য। আরো নতুন আঙ্গিকে নতুন উদ্দমে আপনাদের সাথে আমার রচয়িতার ঝুলি নিয়ে হাজির হতে পারি এই প্রত্যাশায় আপনাদের দোয়া কামনা করছি।
      শুভেচ্ছান্তে,
      রেহানা আকতার

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar