-
হৃদয়ের মিনার
———————-
থমকে দাঁড়িয়েছো তৱুন পথিক
আমাকে দেখছো অবাক বিস্ময়ে !
আমি ভাষা শহীদেৱ ৱক্তে জন্মেছি,
বাহান্নৱ একুশের রক্তস্নাত তারুণ্য ।
আমি এই শ্যামল বাংলার বর্ণমালা-
বাংলার গর্ব, বাঙ্গালীর বহমান বিকাশ,
আনন্দ-বিষাদ, অহংকার-আবদার।
ওহে তৱুন অগ্ৰ পথিক, দিপ্ত দৃষ্টিতে দেখো-
স্বাধীকার চেতনা আমাতে উজ্জিবিত,
ভাষাসৈনিক আমি, বাহান্নর শহীদ মিনার।
ভেঙ্গেছে আমায় পাক হানাদার বহুবার-
তোমরা রেখেছো শহীদের অঙ্গীকার;
গড়েছো আমায় বাঙ্গালীর হৃদয়ে,
রক্তভেজা বাংলার মাটিতে বারবার;
ৱক্তস্নাত আমার বেদী শতভাগ উর্বর।
সারা বিশ্বে এখন বিস্তৃতি আমার
বিশ্ববাসির মিনার আমি মাতৃভাষার।
——-উত্তম, ফেব্রুয়ারী 07, 2022.13 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



Nice