-
বাবা
রেহানা আকতারসবাই বলে মায়ের পায়ের নীচে
সন্তানের বেহেশত
বাবা- তুমি এই কথা শুনে
হওনা কেন বিচলিত ?
তুমি ও বলো -ওরে খোকা
মাকে সন্মান করো –
কেউ তো ভাবে না বাবা
তোমার মনটা কত্ত বড় !
সন্তানের জন্য তুমি
মাথার ঘাম যে পায়ে ফেলো
তবু ও কিছু সন্তানেরা
কেন বোঝেনা তোমায়, বলো –
মায়ের আদর প্রকাশ করে
কথার বুলিতে —
বাবার আদর লুকিয়ে রাখে
মনের ঝুলিতে —
মনের সাথে কান লাগিয়ে
অনুভূতির মন সাজিয়ে
কেন সবাই- তোমায় বোঝেনা ?
সংসারের হালটি যে তুমি-ই ধরো
তুমি-ই যে ঠিকানা । ।
মা দুঃখ পেলে করে আহাজারি
তুমি শক্ত মনে করো বাহাদুরি
তোমার রাজ্ সিংহাসনে ,
সব বোঝা নাও একাই মনে ।
দুঃখ লুকিয়ে রেখে গোপনে
হাসির অভিনয়টা করো সামনে .
তোমার দৃষ্টি থাকে সবার দিকে
কেউ ফেরেনা কেন তোমার মুখে ?
মুখটা মলিন ,চোখদুটো লাল
এভাবেই কি বাবারা
বেঁচে থাকবে চিরকাল ?
আমরা বুঝব না কি সময় ,
হব না কি বিনয় ?8 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


বাবা মানে বনস্পতির ছায়া, নীরব ভালোবাসা আর দায়িত্ব এবং দায়িত্ব।