-
” গন্তব্যের পথে ”
– পি কে সরকার
জন্মে শুরু জীবন পথ,
মৃত্যুতে শেষ এই পথ।
ওহে ক্ষণকালের পথিক,
পথ নির্বাচন করো সঠিক।
ক্ষণিকের চলা পথে,
কত সম্পর্ক ভেঙ্গে গড়ে।
প্রয়োজনে আপন করে,
অপ্রয়োজনে ছুঁড়ে ফেলে।
কত পথ বদল করে,
চলো এই জীবন পথে।
কত ধার্মিক কত ধর্মে,
কত শিক্ষা কত জ্ঞানে।
চলছে সবে কত পথে,
মরছে কত পথের তরে!
স্বীয় মলিন কুলমানে,
অহর্নিশ বিলিন আপনারে।
ওহে ক্ষণকালের যাত্রী,
মলিন করো না ধরিত্রী।
কি আশে ছুটছো বিপথে,
বিত্ত কি তোমার সঙ্গে যাবে?
ভূলোক’ কে দিলো তোমারে,
দলিল করে চিরতরে!
বর পেয়েছো কি অমরের,
তাই চলো নিষিদ্ধ সমরে?
মানব গর্ভে জন্ম নিয়ে তবু-
মানব হতে পারলে না কভূ!
মনুষ্যত্বহীন মানুষ হয়ে,
কি লাভ চলে এ জীবন পথে!
যেতে হবে সবাইকে,
মৃত্যু নামক গন্তব্যে।10 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



চমৎকার কবিতাখানি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কবি