Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • থাকা
    শরীফ এমদাদ হোসেন
    তাং ১২/০২/২২

    বায়বীয় উচ্চারণে ভালোবাসা প্রকারভেদে আসে–
    কখনো কি যায় সে চলে?

    আর জীবন?
    জীবন ফেরে না আর– ফিরে আসে স্মৃতি, হারানোর সংবাদ!
    বেঁচে থাকা এই যে সময়, জীবন সংলগ্ন পূবাকাশ
    মাঝে মাঝে এক ঝড়ের পূর্বাভাস
    সরে গেলে ঝড় অগুনতি আশার মতো তরতাজা হয়ে ওঠে মন–

    ফুলেরও শৈশব থাকে
    আহা! শৈশব, কৈশোর ফেরে না আর– এখানেও স্মৃতির কান্না ডুবে থাকে অলীক কাননে একা
    স্মৃতির স্বপ্ন সাধই নির্ণয় করে দেয় পৃথিবীতে যতসব ভালোমন্দ থাকা।
    _____________________________________

    5
    3 Comments
Skip to toolbar