Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • আজ পহেলা ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ । ১৪ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ । ষড়ঋতুর শেষ ঋতু ৷ ঋতুরাজ বসন্তের (Spring) প্রথম দিন । প্রাচীনকাল থেকেই বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব রীতি-নীতিতে বসন্তবরণ করে থাকে । বাঙালি জাতির জীবনে এর বিশেষ প্রভাব রয়েছে । ঐতিহ্যবাহী বসন্তবরণ আমাদের সংস্কৃতির অংশ । বাংলাদেশে জাতীয়ভাবে বসন্তোৎসব পালন করা হয় । এটি সারাবিশ্বে প্রাণের উৎসবে পরিণত হয়েছে ।
    বসন্তকালে প্রকৃতির নব জাগরণ ঘটে । উদ্ভিদ সতেজতা ফিরে পায় । গাছে গাছে নতুন পাতা গজায় । নানা জাতের শস্য, মৎস্য, ফল ও ফুল ইত্যাদি উৎপন্ন হয় । বিশেষ করে বৈচিত্র্যময় রঙে অসংখ্য ফুল ফোটে । পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় অবা‌রিত র‌ঙের ঝলক । নীলম‌নি, রাধাচূড়া, নাগ‌লিঙ্গম, আকড়কাঁটা, হিমঝুরি, রক্তকাঞ্চন, চাঁপা, কনকচাঁপা, বকুল, কাঠালচাঁপা, জুঁই, দোলনচাঁপা, নাগেশ্বর, মণিমালা, মহুয়া, রুদ্রপলাশ, কুসুম, পলকজুঁই, বেলী, ঘোড়ানিম, শাল, জংলীবাদাম, মাধবীলতা, বুদ্ধনারিকেল, মাদার, স্বর্ণশিমূল, পালাম, মাধুরীলতা, স্বর্ণচাপা, পারিজাত, দেবকাঞ্চন, অ‌শোক কিংবা কিংশু‌কের উচ্ছল প্রাণচাঞ্চল্যতা । প্রকৃ‌তি সাজে বাসন্তী রঙে । স্পর্শ ক‌রে মন । কো‌কি‌লের সু-মধুর কুহুতানে ভালোবাসার উচ্ছ্বাস ৷ রঙিন ডানা মেলে উড়ে প্রজাপতি ৷ নীলিমায় মিশে যায় সাদা তুলো মেঘ ৷ দারুচিনির সুগন্ধ ভেসে আসে দক্ষিণা বাতাসে আর ঢেউ খেলে কাশবন ৷ ডাহুক যুগলের আত্মগোপন নলখাগড়ার বনে ৷ নীলাকাশে কেটে আসা ঘুড়ি হারিয়ে যায় দূর অজানায় । মাধবীলতার মাতাল ঘ্রা‌ণে দি‌শেহারা ভ্রমর । প্রকৃতির এ এক অপরূপ সৌন্দর্য । বসন্ত ছুঁয়ে যাক হৃদয়কে । সতেজ হোক প্রাণ । সবাইকে আগুনরাঙা বাসন্তী শুভেচ্ছা!

    8
    7 Comments
Skip to toolbar