Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 9 months ago

    “স্রষ্টার ঘর মানুষে গড়ে!!”
    – পি কে সরকার
    ওহে বিধাতা,
    অন্তর্যামী প্রভূ,
    এত এত তোমার নিবাস,
    কোন গৃহে তোমার বাস?
    স্রষ্টা করলে সৃষ্টি-
    এ সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড,
    পারনি গড়তে-
    কুঁড়ে ঘর একখন্ড!
    সে দায় নিয়েছে,
    তব সৃষ্ট মনুষ্যে,
    নিজ নিজ কাঁধে।
    নিখিলের পরতে পরতে,
    তব গৃহ গড়ছে,
    তা নিয়ে মানুষে মানুষে,
    লড়ছে মরছে….
    মরছে তবু লড়ছে।
    কত সম্প্রদায়,
    কত গোত্র, কত বর্ণে,
    নিজ নিজ স্রষ্টার-
    বাসস্থান গড়তে,
    নিজ নিজ স্রষ্টার-
    কাছে প্রার্থণা করছে।
    হে বিধি-
    তোমার কি অবাক লাগে না!
    দেখে…..
    এই ঘর বানানো খেলা।
    দয়াময়-
    সর্ব শক্তিমান তুমি প্রভূ,
    ওরা অবুঝ-
    ওরা বোঝে না হে প্রভূ,
    ওদের করিও ক্ষমা,
    পাপ দিও না কভূ।
    তোমায় ভালোবাসে,
    অনেক ভালোবাসে,
    নিজ কাছে রাখতেই এ সব করে।
    ওরা কবে বোঝতে পারবে প্রভূ?
    সব মানুষই সমান,
    বৈষম্য নয় কভূ।
    মতাদর্শে হোক-সংখ্যাগুরু
    অথবা সংখ্যালঘু,
    কেউ যেনো কাওকে-
    করে না অবহেলা কভূ।

    14
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar