-
বন্ধু তোমার
—————–
নয়ন তবে দেবো তোমাৱে
দেখো যদি সেই নয়নে।
হৃদয় তুমি নিয়েছো যে-
রেখেছো কি হৃদয় হৃদয়ে ?
হৃদয়েৱ ভাষা শুনে দেখনা
ৱেখে সে হৃদয়ে তাহাৱে।
নীল মনছায়া বিছায়ে আকাশ
শুনিছে সঙ্গীত সাগরের।
সমুদ্র সেজেছে আকাশের রঙে
যদিও আকাশ সুদূরে !
এক মন করে রাখ সে হৃদয়
যা পেয়েছো তোমাৱ আঁধাৱে।
সুদূৱ হলেও ৱয়েছে সে আপন
ভেবে দেখো তুমি তোমারে।
আপন তুমি খুঁজে পেয়েছো ?
ভেবে দেখোনা আপনারে-
আপন যে জন হয় জগতে
মঙ্গল চিরদিন চায় সে তোমার
চিরদিনই সে বন্ধু তোমার
বন্ধু হারিয়ে ভুল বন্ধু খুঁজনা
খুঁজো ওগো আপন আপনার।
—–উত্তম, ফেব্রুয়ারী 16, 2022.9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 February 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


অপূর্ব।