Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 3 months ago

    কবি:মুহাম্মদ আল-মামুন
    তারিখ :১৭.০২.২২ইং
    কবিতা —
    সেদিন দু’জনে!! (৫)
    ———————–
    সেদিন গোধুলি বিকেল মতের অমিলে বিবাদ
    মাথায় তেল দিলেম কেন! মুখে কিছু মাখনি কেন!
    চুলগুলো উসকো-খুসকো দেখাচ্ছে কেন!
    তোমার মত করে আমিও ভুল খুঁজে পাই তবে বলা হয় না
    কারন আমি তোমায় ভালোবাসি!ভালোবাসি!!

    একি পেন্ট পড়েছো,টাইট ফিট না,শার্টের এ কি কালার!
    তোমার মত করে আমারও পছন্দগুলো বলতে ইচ্ছে করে
    ড্রেসটার ডিজাইনটা ভালো লাগছে না,রং টা কেমন!
    কিন্তু পারি না!কারন আমি তোমায় ভালোবাসি!!

    হাতে ঘড়ি নেই কেন, রোদে একটা সানগ্লাস পড়তে পারো না!
    ম্যানিব্যাগটা ময়লা হয়ে গেছে,সু-টা রেগুলার কালার করতে পারো না!
    তোমার মত করে আমারও বলতে ইচ্ছে করে কিন্তু থেমে যাই!
    কারন আমি তোমায় ভালোবাসি! ভালবাসি!!

    কি সব ভাষায় কথা বলো!শুদ্ধ করে বলতে পারো না!
    গেয়ো একটা, মানুষ শুনলে কি বলবে! লজ্জা হয় না!
    না বুঝেই অভিমান করো,রাগে শক্তিও প্রদর্শন করো
    আমারো খুব রাগ হয়,তবুও কিছু বলতে পারি না
    কারন আমি তোমায় ভালোবাসি !!

    অল্পতেই রাগে ফোন বিজি করে রাখো,
    ফেইসবুক, ম্যাসেঞ্জার ব্লক করে দাও!
    বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়তো তোমার ভালো লাগে
    কষ্ট দিয়ে ভালোবাসার পরীক্ষা নাও আমার
    আমারো প্রচন্ড রাগ হয়,সব ছেড়ে দিয়ে একদিকে চলে যেতে ইচ্ছে করে!
    কিন্ত পারি না!কারন আমি যে তোমায় ভালোবাসি!!

    সেদিন গোধুলি বিকেল জড়িয়ে ধরে কাঁদছো
    আর বলছো- আমি তো এমনই!তোমার সাথেই তো এমন করি!
    তোমার সাথে এমন করলে কেন জানি ভালো লাগে!
    তোমার খারাপ লাগলে আর কখনো এমন করবো না,
    তুমি ছাড়া কে আছে আমার বলো,যার সাথে এমন করবো।
    কথাগুলো শুনে সব অভিমান ভুলে গেলাম
    কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো নিজের মধ্যে
    বুঝতে পারলাম চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে,
    উত্তরে বললাম-তোমার যা ইচ্ছে করে তাই করো
    আমার বেশ ভালোই লাগে একটা অন্যরকম ভালো লাগা
    কারন এর পেছনে লুকানো থাকে তোমার ভালোবাসা।
    দু’জনের হাসি মাখা মুখ খুনসুটি একে অপরের সাথে
    সেদিন দু’জনে গোধুলির রং মেখেছি প্রেমের আবিরে।

    9
    8 Comments
Skip to toolbar