Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 4 months ago

    এক অসম পার্থক্য
    ———————

    রাস্তায় নামলেই-
    অজস্র পরিচিত -অপরিচিত মানুষ,
    অজস্র কথার কথা,
    অ‌সংখ্য যান্ত্রিক-অযান্ত্রিক গাড়ি,
    ছাদহীন একটা আকাশ,
    বিদ্যুতের তারের উপর কিছু ক্ষুধার্ত কাক
    আর রাস্তার কিছু বেওয়ারিশ কুকুর।

    ফের ক্লান্ত হয়ে ঘরে ঢুকলেই অজস্র নির্বাক সময়,
    অজস্র অন্ধ কষ্ট,
    একটা নির্বাক ভাঙা আয়না,
    একটা নষ্ট লাইট,
    আর দীর্ঘ একাকীত্ব।

    দুটো অবস্হার মধ্যে কী এক অসম
    পার্থক্য।

    আমার আজকাল প্রায়ই মনে হয়
    এই অসম পার্থক্যের একমাত্র সাক্ষী হিসাবেই আমি পৃথিবীতে বেঁচে আছি।

    ঈশ্বর বলুনতো,
    আমি বেঁচে আছি এটাতো গুজবও হতে পারে?
    আবার গুজব যদি সত্যি হয়ে যায়-
    এই ভয়ে আমি কখনো ভাঙা আয়নাও দেখিনা।
    ——————————
    রশিদ হারুন
    ১৪/০৪/২০২০

    1 Share
    9
    4 Comments
    • একাকিত্ব অবষাদ নিয়ে আসে। প্রেম আনে আনন্দ। শুভেচ্ছা নেবেন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 February 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar