Profile Photo

উবায়দুল্লাহ আল ফারুকOffline

  • OBaidullah-AL-Faruque
  • অভিশাপ
    – উবায়দুল্লাহ আল ফারুক

    ভুল কিছু করিনি বেসেছি তোমায় ভালো,
    সময়ের নির্জাসে, ভালো কেন হল কালো?

    আজ তুমি যাও চলে হয়তো মনে রবে,
    খোঁজ নিয়ে দেখো কভু, থাকছি না এই ভবে।

    চিৎকার করে ডেকো শুনছি না আর আমি,
    অগণিত প্রাণীকুল, একা থেকে যাবে তুমি।

    ছুটে আসছি না আর মুছে দিতে চক্ষু,
    জড়িয়ে ধরছি না, খাচ্ছি না আর চুমু।

    হাহাকার করে যাবে থাকবে না কেউ পাশে,
    স্মৃতি বিভ্রম হবে, নিয়ে যাবো আমি এসে।

    সব দোষ ভুলে গিয়ে একা একা হাঁসবে,
    ভালো ছিল সেইদিন, কল্পনা ভাসবে।

    7
    3 Comments
Skip to toolbar