Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • বিনম্র শ্রদ্ধায়, ভালোবাসায়, অমর একুশে ।
    আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ বাঙালি জাতির শোক আর গৌরবের দিন ৷ একুশ মানে মাথা নত না করা ৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ৷ একুশ আমাদের অহংকার ৷ জাতীয় চেতনার উন্মেষ ৷ অনন্ত প্রেরণার উৎস ৷ এরই পথ ধরে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়ে বাঙালি জাতিকে বিকশিত করেছে ৷ অবিস্মরণীয় এ দিনে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান ভাষা বীর শহীদদের! মাতৃভাষার জন্য বাংলার দামাল সন্তানদের মহাআত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত ৷ তাদের সু-মহান আত্মদান বাঙালি জাতিসত্তাকে গৌরবোজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করেছে সারাবিশ্বে ৷ আত্মমর্যাদাশীল করেছে আমাদের ৷ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসায় বাঙালি জাতি তাদেরকে চিরকাল স্মরণ করবে ৷ মহান এ দিনটি আজ শুধু আমাদের একারই নয় ৷ সমগ্র বিশ্বে এটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে ৷ প্রত্যেক জাতি তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতিসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের মহান ভাষা বীর শহীদদের আত্মোৎসর্গকে সন্মান জানিয়ে গভীর শ্রদ্ধাভরে পালন করবে এ দিবসটি ৷ বিনম্র শ্রদ্ধায়, কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে তাদেরকে এবং আমাদের মহান ভাষা ইতিহাসকে ৷ সত্যিই, বাংলাদেশের জন্য মর্যাদার এবং দুর্লভ সন্মান ৷ গর্বিত বাঙালি জাতি ৷৷

    9
    5 Comments
    • সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট এই মর্মে দৃষ্টি আকর্ষণ করছি যে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা হোক। বাংলাদেশের সকল সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন বাংলায় লেখা বাধ্যতামূলক করা হোক।

    • শহীদ দিবস ও ভাষা দিবসের শুভেচ্ছা ও অভিবাদন কবি। চিরস্মরণীয় এই দিন চিরকল্যাণকর হোক। বাংলার মানুষ সোনার বাংলায় চির সুখে বিরাজ করুক এই প্রত্যাশা।

    • অভিনন্দন!

    • শুভেচ্ছা!

Skip to toolbar