Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    5 years, 1 month ago

    মৃদঙ্গ

    আমি বৃষ্টিতে ভিজি
    কেউ যেন আমার অশ্রু না দেখে।
    যেদিন হাসি না
    দিনটা পঁচা ফলের মতন
    নর্দমায় গড়ায়।
    আমি হাসতে হাসতে
    বৃষ্টি মাথায় ফুটপাত ধরে হাঁটি।
    লোকে আঙ্গুল তুলে বলে—
    ঐযে, ঐ মানুষটা পাগল।
    আমি বৃষ্টিতে হাটি
    কেউ যেন আমার কান্না না বোঝে।

    21
    9 Comments
    • অসাধারণ লেখা! জীবনের কোন এক বাকে অভিমানি মন লুকাতে চায় নিজের কষ্টগুলো। বৃষ্টি এক সুন্দর উপহার বিধাতার আশীর্বাদ হয়ে নামুক সবার জীবনে।❤️

    • “আমি বৃষ্টিতে ভিজি
      কেউ যেন আমার অশ্রু না দেখে”….. দারুণ কাব্যাক্তি!!! অভিনন্দন প্রিয়।

    • লোকে আঙ্গুল তুলে বলে—
      ঐযে, ঐ মানুষটা পাগল।.. এমন পাগল ই বা কয়জন হতে পারে । অভিমানি মনের অভিমান ঝরে পড়ুক লেখনীতে তার সাথে সাথে আমাদের মাঝে ।। ধন্যবাদ ।

    • বৃষ্টি নেমেছে বৃষ্টি, বৃষ্টি মুষলধারায়। আমাকে ঘিরে তুমি সুদূর স্মৃতিময়। বৃষ্টির মতো বিলাসী কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 09 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @অভিমানী মন
      খুব ভাল।
      বৃষ্টি প্রকৃতি আর অশ্রু মিলেমিশে এক রহস‍্য।

      পাগল তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার ভয়ে
      সবাই তটস্থ থাকে।

    • মৃদঙ্গ – কঠিন শব্দ, অবশ্যই প্রকৃতিই শেষ আশ্রয়

    • অসাধারণ লেখেছেন

Skip to toolbar