Profile Photo

অনিক ভট্টাচার্য্যOffline

  • Cholechi-Udoyer-Pathdhore
  • জঙ্গলীই ভালো ছিলাম।
    অনিক ভট্টাচার্য্য

    আধুনিক আমরা হতে চাইনা, জঙ্গলীই ভালো ছিলাম।
    তখন আমরা পেটের খিদে মেটাতাম,
    গাড়ি ছিলো না, ছিলোনা ঘোড়া তাই দলবেঁধে সকলকে নিয়ে চলতাম ।
    দলবেঁধে শিকার, ভাগ করে খেতাম,
    একে অন্যের জন্য প্রান বাজি রাখতাম।
    আধুনিক না পুরাতন‌ই ভালো ছিলাম,
    কিসের জন্য শিক্ষা,? কি সেই সভ্যতার মানে?
    যে শিক্ষা সৃষ্টি না শুধু ধ্বংস‌ই জানে?
    আদরের বদলে মারতে জানে,
    যারা মধুর সুর ভালোবাসেনা,
    ওরা সব নিজের চাই, কাউকে ভাগ দেয়না।
    শিশুর কান্না জ্বালা ধরে,
    খেতে চাইলে গুলি করে।
    কিসের আধুনিক? কিসের সভ্য জাতী?
    এর থেকে ঢের ভালো ছিলো আদিম অসভ্য জাতি।
    রাগ, ক্ষোভ অপমানে,
    কথায় কথায় মারতে জানে।
    আধুনিক আমরা হতে চাইনা, জঙ্গলীই ভালো ছিলাম।
    হোক না আদিম তবুও তখন তখন মানুষ ছিলাম।
    মানুষ সৃষ্টির সেরা জীব,
    স্রষ্ঠার নাকি সেরা জীব।
    মানুষ মানে প্রেম, বুদ্ধি আর নতুন সৃষ্টি,
    মানুষ মানে মনুষ্যত্বের অনন্য সৃষ্টি।
    সেসব আদী কথা, যখন আমরা পুরাতন ছিলাম,
    স্বল্প আরাম, স্বল্প বসন , তবুও আমরা সুখি ছিলাম,
    চাহিদা ছিলো এক ফোঁটা স্নেহ ছিলো আকাশ সম,
    এখন চাহিদা সাগর সম , ক্ষুদ্র হলো আদর স্নেহ।
    যতো পাই ,তত চাই ,সবখানে খাইখাই,
    তাইতো আমার সব থেকেও অন্যেরটাও আমার চাই‌।
    চাইবা মাত্র দিতে হবে,
    নাহলে প্রান ছাড়তে হবে।
    এখন সব আছে, নেই শুধু সুখ,
    কথায় কথায় কষ্ট আর সহজেই অন্যকে দুখ।
    আধুনিক আমরা হতে চাইনা, জঙ্গলীই ভালো ছিলাম।

    9
    4 Comments

Friends

Profile Photo
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
Profile Photo
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Profile Photo
Tahmina-Shikha
@tahmina-shikha
Profile Photo
MD-Naimul-Islam
@md-naimul-islam
Profile Photo
charumannan
@charumannan
Profile Photo
Mehebub-Hasan
@mehebub-hasan
Profile Photo
Omar Faruk Rayhan
@rayhanpoet
Profile Photo
Arif Muslimeen
@arif-muslimeen
Skip to toolbar