Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 3 months ago

    অবক্ষয়
    ________________
    সেই এক বাসন্তী দিনে ,হঠাৎ-
    হাত টি বাড়িয়ে দিয়েছিলো ।
    চোখে ছিলো অতলের গভীর তল
    ডুব সাতারে মুক্তো ,গোলাপী যে রং ।
    তখন সবে আকাশ গাঢ় নীল বর্ণ
    হতে শুরু করেছে ,
    মনের মানিক কুঠিরে রংধনুর আনাগোনা ।
    ভাবলাম পেলাম ! তবে কি পেলাম ?
    স্পর্শ করে ধারণ করে নিতে
    আদি অন্তের ভুলতে থাকা
    কোন এক প্রিয় উপাখ্যান ?
    ভালোবাসাই বুঝি দিলে !
    অতি যতনে অঞ্জলি ভরে ।
    ভুল সে ছিলো ,ছিলো মরিচিকা
    শুন্য করপুট! কি সেই করুণ তিরস্কার ?
    বাসন্তী সেই সে বেলায়
    দিয়েছিলে শুধু অবেলার
    অবহেলা আর নিঃশব্দ অবক্ষয়। ।

    10
    7 Comments
Skip to toolbar