Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    5 years, 1 month ago

    ভাবুন তো আজ থেকে ১০০ বছর আগের কথা।এই উপমহাদেশ। ভাবতে গেলে ইতিহাসের পাতায় চোখ বুলাতে হয়। ব্রিটিশদের রেখে যাওয়া রেলপথ, ব্রিজ, পুরান ঢাকার নান্দনিক মুঘল স্থাপত্য, কিংবা বরেন্দ্রভূমি, পুন্ড্রনগরের পুরাকীর্তি যা একবিংশ শতাব্দীর শিল্পায়নকে তাক লাগিয়ে দেয়। তবুও সবকিছু সমানভাবে চিরদিন থাকে না। ক্ষয়ে যায়। খসে পড়ে।

    পাল বংশের রাজত্ব ছিল চারশ বছরের অধিক। তার আগে গুপ্ত সাম্রাজ্য, মৌর্যবংশ। তারও আগে যদি দেখি আদ, সামুদ, বনী ইসরায়েল। কত বিশালতার সাক্ষী তাদের রাজ্য, তাদের কর্ম। আবার কত বর্বর আর নিকৃষ্ট। যারা ভেবেছিল সুবিশাল সাম্রাজ্য নিয়ে দাঁড়িয়ে থাকবো।অথচ আজ সেসবের ধবংসাবশেষও নেই। শুধু কিছু শব্দ আছে তাদেরকে ঘিরে ইতিহাসের পাতায়। আর কিছু নাম।

    সময়ের স্রোত সামনের দিকে বয়ে বয়ে যায়। পিছনে থাকে শুধু স্মৃতি। কখনো তা অম্ল, কখনো মধুর। কিছুটা ভালবাসার, কিছুটা বেদনার। জীবনের পরিসর যতটুকু, স্মৃতির পরিধি তার অধিক। আবার জীবনকে ছাড়িয়ে স্মৃতি অসম্ভব।

    চলার পথে অসংখ্য মুখ।
    তার নেপথ্যে মুখোশও কিছু কম নয়। তাতে জড়িয়ে আছে হাসি, অভিমান। আর থাকে মন খারাপ, আর কিছু কান্নার দাগ।

    তবুও বয়ে চলা। কখনো সবেগে, কখনো ধীর, স্থির। কখনো সবাই মিলে, কখনো সঙগীহীন। মাঝ রাস্তায় থেমে থেমে একটু বিশ্রাম। চোখ বন্ধ করে। তখন আবার আর একটা রাজ্য। স্বপ্নদুয়ার খুলছে একটা একটা করে। প্রত্যাশার সাথে প্রাপ্তির মিলন চাই। আকাঙক্ষা কে ঘিরে যে আয়োজন তা নিয়ে যেন কোন আক্ষেপ না থাকে। শুধু আশার আলো দেখে যেন ঘুমটা ভাঙে। তাতেই জীবনের সৌন্দর্য্য। তাতেই মনের সুখ।

    আর সেই আশা নিয়ে বয়ে চলে মানুষ জীবন নামের রেলগাড়িতে ভর করে… আর একটু পথ এগোলেই হয়তো তার সমাপ্তির স্টেশনটা।

    1 Share
    15
    18 Comments
    • শুধু আশার আলো দেখে যেন ঘুমটা ভাঙে। তাতেই জীবনের সৌন্দর্য্য। তাতেই মনের সুখ। চমৎকার বলেছেন। ধন্যবাদ আপনার লেখার জন্য।❤️

    • শুধু আশার আলো দেখে যেন ঘুমটা ভাঙে। তাতেই জীবনের সৌন্দর্য্য। তাতেই মনের সুখ। ….সুন্দর করে বললেন । ধন্যাদ ।।🌹

    • স্মৃতি আর ঐতিহ্যকে সংরক্ষন করতে হয়। তবুও নতুনের জয়গান সর্বত্র। সুন্দর গদ্যের জন্য অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 August 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 17 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সু্দর উপস্থাপনা। ধন্যবাদ লেখককে।

    • উপস্থাপন ভঙ্গিমা অসাধারণ !ধন্যবাদ

    • ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য।

    • শুভেচ্ছা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • একদম ইতিহাস সাক্ষী বলে কথা। অপূব। ঈদ মোবারক

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 October 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar