Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    • 4 years, 4 months ago

    মিছে মায়া ভবে
    সাংবাদিক আবু তাহের

    দয়া মায়া যত মান বাড়ে তত
    ব্যথা ভোলে তার মনে,
    সুখ বুকে তার নহে মুখ ভার
    চলে হাসি মুখ সনে।

    লোভ দেখে কত নহে মাথা নত
    ভয় বুকে চলা তার,
    মনে প্রেম বাতি ভবে ভোলে জাতি
    কিসে হবে তরী পার।

    নাহি মরে ধুঁকে আশা রেখে বুকে
    দ্বীন দেখে পথ চলা,
    ভয় তার রবে সুখ ছাড়ে সবে
    মনে নেই ছলা কলা।

    ভাবে কভু বসে চোখে জল খসে
    ক্ষমা করো প্রভু মোরে,
    কোটি পাপ জমা করো তুমি ক্ষমা
    দূর রাখো পাপ ঘোরে।

    মিছে মায়া ভবে পথ চলা তবে
    নেই সেথা কারো সাথি,
    কত ছলে চলি মুখে মিছে বলি
    কেঁদে চাই হেথা বাতি।

    7
    6 Comments
Skip to toolbar