-
“আজকালের মসজিদ”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনমসজিদ ছিল মুসলমানের
সব সময়ের স্থান
প্রার্থনা আর কান্না কাটি
হালকা করতো প্রাণ ।
মসজিদ এখন যাদুঘর
পাঁচ সময়ে খোলে
জামাত শেষে বন্ধ হবে
চাবি রাখবে তুলে ।
জামাত শেষে মসজিদে যে
প্রার্থনা আর হয়না
পাঁচ বেলা আর সময় ছাড়া
মসজিদ খোলা রয়না ।
মসজিদ এখন অনেক দামী
দামী আসবাবপত্র
দিন রাত্রির…Read More1 Comment -
“শ্রেষ্ঠ বাবা কেমন”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনসবাই নাকি শ্রেষ্ঠ বাবা
অসৎ বাবা কে
ঘুষের টাকা বিলায় যে
শ্রেষ্ঠ বাবা সে ?
সুদ খাচ্ছে ভেজাল করছে
সেই বাবারা কারা
সুদ ভেজালের টাকা দিচ্ছে
শ্রেষ্ঠ বাবা তারা ?
চাঁদাবাজি দখলদারীর
সেই বাবারা কোথায়
তোমার সুখে টাকা দিচ্ছে
শ্রেষ্ঠ বাবা তাই ?
দুর্নীতি আর কমিশনের
বাবাগুলো কেমন
কাঁড়ি ক…Read More2 Comments -
“মনের স্বভাব”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনছোট মনটা ব্যাকুল হয়
যেখানে যা দেখে
অকারণে আহাজারী
তাঁর যেন তা থাকে ।
কত বড় দুনিয়াতে
কত কিছু আছে
তাঁর বুঝি সব থাকতে হবে
এই মনটার কাছে ?
সবার কাছে কেমন করে
থাকবে সকল কিছু
পাগল মনটা ভাবে কেবল
তাতেই মাথা নিচু ।
কেমন করে বুঝাই তারে
স্বভাবটা তাঁর মন্দ
অকারণে মনটা থাকে
পাওয়ার মোহে অন্ধ ।4 Comments-
বেশ বলেছেন বন্ধু ণীল! @Neel
-
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনযাদের জন্য পাপ করছি
চিনবেনা কেউ তখন
মনকে বল মরার আগে
শিক্ষা কর গ্রহণ ।1 Comment -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনইয়া নফসী ইয়া নফসী
করবে জীন ইনসান
ধনী গরীব সেদিন সবার
ওষ্ঠাগত প্রাণ ।1 Comment -
“মানব শুদ্ধির তরে”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনকেউ বলছি ভিক্ষা দেন
বানবাসীদের জন্য
ভাবটা এমন ভিক্ষা করে
হবেন তিনি ধন্য ।বেশি দামে পণ্য বিক্রি
নৌকা বেশি ভাড়ায়
তা না হলে ত্রানের দলকে
মারে কিংবা তাড়ায় ।আল্লাহর গজব আল্লাই দেন
মানব শুদ্ধির তরে
বিশুদ্ধ কি প্রবেশ করে
কারও মনের ঘরে ?অকারণে ভিক্ষা চাওয়ার
কিইবা…Read More3 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনস্রস্টাতে করতে হবে
জবাবদিহি সবাই
সেদিন আমরা কেউ নেবনা
অন্য কারও দায় ।1 Comment -
“বান ভাসিদের বাঁশ”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীননিজের বাড়ি নিজের সমাজ
নিজের আশ পাশ
সুযোগ পেলে নিজেই দিই
বান ভাসিদের বাঁশ ।আকাশ সম দাম হাঁকাই
পাঁচ টাকার মোম বাতির
মরতে বসা মানুষ নিতে
নৌকাতে নেই খাতির ।বানের জলে ভাসছে সবাই
এই সুযোগের দিন
প্রতিশোধের এইতো সুযোগ
রাখব না আর ঋণ ।বন্যা ঝড় মহামারি
হোক না বিপদ আরও…Read More2 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনএর বেশি ভাল থাকার
নেই কারও উপায়
অন্যায় আর অপরাধের
নিচ্ছি কেবল দায় ।1 Comment -
“মন পোকাটা”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনমনে মনে মন পোকাটা
সুখী হতে চায়
এদিক খোঁচায় ওদিক খোঁচায়
সুখের সন্ধান নাই ।মনের মাঝে মন পোকাটা
করছে খোঁচা খুঁচি
এই বুঝি সে পৌঁছে গেল
সুখের কাছা কাছি ।উড়ু উড়ু তাড়া হুড়ো
মন পোকাটার স্বভাব
ভুলো মনে মন পোকাটার
কেবল শান্তির অভাব ।নিজে যখন বুঝতে পারে
মন পোকাটা বোকা
সুখের সনে পাল্ল…Read More2 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনআসলে কে ভাল আছি
কেউ জানি না কভু
যেমন আছি তেমন থাকার
মঞ্জুর করেন প্রভু ।1 Comment -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনভাবছি সবাই থাকবো ভাল
তাইতো আয়োজন
ভাল থাকার জন্য সবার
অনেক প্রয়োজন ।1 Comment -
“ইচ্ছা”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনআমারও একটা ইচ্ছা আছে
মুল্য পায়না কারও
যাদের ইচ্ছা পূরণ হচ্ছে
তাদের ইচ্ছা আরও ।আমার ইচ্ছা ইচ্ছাই রইল
ঘুমিয়ে থাকলো মনে
সুযোগ হয়নি শেয়ার করা
আজও কারও সনে ।ইচ্ছাটা যে ডানা ঝাপটায়
একলা একলা খাচায়
অপূর্ণতাঁর দুঃখ নিয়ে
কষ্টে পালক নাচায় ।আমার থাকা ইচ্ছাটাকে
কেউ চায়না জানতে
সেই…Read More2 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনকেউ করছি প্রতারণা
কেউ করছি চুরি
কেউ করছি মজুদদারী
করতে বাড়ি গাড়ি ।4 Comments-
ঠিক কথা বন্ধু পৃথুলা! @Prithula
-
“হায়রে মানুষ”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনদুর্যোগেও নিচ্ছে সুযোগ
৯০ টাকায় এক মোম
একশ টাকার ভাড়ায়
হাজার টাকার ধুম ।
অপরাধে ব্যস্ত সবায়
যে যেখানে পারছে
দুর্যোগেও শিক্ষা নেই
অন্যায় যেন বাড়ছে ।
দুর্যোগেও ব্যস্ত সবাই
কে কাকে দুষবে
প্রশাসন আর রাজনীতিক
এঁকে অন্যকে পুষবে ।
নিজের টাকা ভাড়া দেবে
অনেক টাকা মুল্যে
দুর্যোগেও এমন…Read More4 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনকেউ করছে চাঁদাবাজি
কেউ করছি দখল
কেউ করছি ভেজাল দূষণ
করছি কত ছল ।2 Comments -
“বন্যার দুর্বিপাকে “
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনসিলেট আর সুনামগঞ্জ
বন্যার দুর্বিপাকে
মানবেতর জীবন তাদের
কে যে কাকে ডাকে ।চারিদিকে থৈ থৈ জল
খাওয়ার পানি কোথায়
চিকিৎসা আর অন্ন বিনা
বেঁচে থাকা দায় ।মানবতার হাতগুলো সব
প্রসারিত হলে
জীবন জেগে উঠবে আবার
ভালবাসা পেলে ।সেই দিনের দিকে সবাই
তাকিয়ে আছি সবে
বন্যার পানি স…Read More3 Comments -
“সুখে থাকলে ভুলে যাই”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনসবে চাই ভাক থাকি
সুখে আর শান্তিতে
কেউ যেন না ভুগি
দুঃখে আর ক্লান্তিতে ।যখন সবে ভাল থাকি
বুঝতে কেউ চাইনা
দুর্যোগ মহামারির
ভয় কেউ পাই না ।যখনই ডুবায় সব
আকস্মিক বন্যায়
তখনই ভেঙ্গে পরি
আহাজারি কান্নায় ।ধীরে ধীরে সয়ে গেলে
ভুলে যাই সব কিছু
অন্যায় আর অবিচারে
ছুটে চলি পিছু পিছু ।3 Comments -
“ঠিক কিনা বলুন দেখি”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনকেউ খাচ্ছি সুদ আর
কেউ খাচ্ছি ঘুষ
কার সম্পদ কে লুটছি
নেই তাতে আর হুস ।3 Comments -
“জোর করে লেখা হয় না”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনমনের যন্ত্রণাকে সহজ করে মেনে নিতে
মনে হয় লিখতে পারব সবই
নজরুল আর রবীন্দ্রনাথের মত কোন একদিন
হয়ত হয়ে যাব কবি ।মনের সাথে যুদ্ধ করে হয়না লেখা
কেবল মাত্র ব্যস্ত থাকা
লিখতে পারার আশা করে করে
এইক জীবনের অনেক কিছু গেছে ঢাকা ।কখনও খুব চেষ্টা করি কিছু…Read More
5 Comments-
একদম মনের কথা লিখেছেন কবিপ্রিয়! আমার তো লিখতে বসলে মাঝে মাঝে একদম মাথাটা ফাঁকা হয়ে যায়। কিছুতেই আর শব্দগুলোকে জোড়া দিতে পারিনা। আবার মাঝে মাঝে ঠিক উল্টো লালন ফকিরের মত যদি বলি, “পোনা মাছের ঝাঁক এসেছে,” তখন খাতা কলম নিয়ে বসলে মনে হয় অনন্তকাল এভাবে লিখে যেতে পারি। শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্যে!
-
- Load More Posts
Friends
Sohag Shek
@sohagshek
Bishal Dey ( Niloy )
@bishal
Dr. Shakil Al Mamoon
@samamoon
Nahian Hasan
@hasan009
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মিথিলা কনক
@methila06
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo




আগে একটা সময় ভাবতাম ঘর ছেড়ে পথে নামব। ঝড়-জলে মসজিদ-মন্দিরে গিয়ে ঠাই নেব। এখন মনে হয় ভাবনাগুলো বদলাতে হবে। হয় আমার নয় সবার।