Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • আপন-হন্তা
    (আত্ম জৈবনিক কবিতা)
    আমি আপনার মতে আপনি চলি গো বাতায়ে আপন পন্থা
    আমি আপনা আপনি আপনাকে চুষি, আমি আপনি আপন-হন্তা।

    আমি প্রতি সকালেতে চপ্পল খুলে কপালে সজোরে মারি
    সে আঘাতে আমার ভাগ্যলিখন করে নিতি আহাজারি
    তুলো ধুনো করি বৃহমঙ্গলে
    শনি বুকে করে থাকি দঙ্গলে
    রাম-রহিম আর রবি-নজরুলে
    আমারে করেছে সুমন্দা।।

    আমি লোকজনে ভুলে ভালোবেসে স্বেচ্ছায় ভুলে যাই
    আমি ঢের বন্ধুরে ঘোর শত্রু যে ভাবি, শত্রুরে ভাবি ভাই
    রক্ত-বাঁধন তাই নিতি কেটে
    আপনার পথে একা চলি হেঁটে
    সংসারে একা মায়ে বাপে খেটে
    আমারে করে বাপান্তা।।

    অকৃতজ্ঞতার সিংহাসনে আমি চির মহারাজ
    ব্যথা দুখ আর অবহেলাগুলো আমার বসন-তাজ
    আমি খেলি ভালোবাসাবাসি খেলা
    যে ভালোবাসে তারে দিই হেলা
    তাজমহলের খুলে নিয়ে ঢেলা
    গড়ি ব্যথার অলকনন্দা।।
    ২৫ জৈষ্ঠ্য, ১৪২৮;
    08 জুন 2022

    6
    5 Comments
    • আপন থেকে ভালো আপনারে ভালো আর কে জানে, কে বোঝে। খুব ভালো লাগলো কবিমনের ভাবনাগুলো! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • আত্মদ্বন্দ্বের টানাপোড়েন-এ যে পড়েনি সে বুঝবে না জীবন তার কাছে কি দাবী করছে… সৃষ্টিশীল মানুষ মাত্রই স্বগঠিত আত্মদ্বন্দ্বের কষ্টিপাথরে তার কর্মযজ্ঞের স্বর্ণপাত্র যাচাই করতে থাকে… অতি উত্তম প্যারালেলিজম… প্রীতিমুগ্ধতা রইলো…

      • আপনার কথার বাঁধনে বাঁধা পড়ে গেলাম, অনিন্দ্য সুন্দর করে আপনি সত্যকে জানালেন, যেন অভ্র ভেদ করে আমার আঁধারে এলো এক টুকরো আলোকের রশ্মি। স্রষ্টা আপনার মঙ্গল করুন!

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar