Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • জনম ধইরা দেখলাম আমার ভাগ্য কাছিম চিৎ
    তাই ভাবি যাহাই হয় না তাহাই হয়রে বিপরীত।।

    আমি দই খাইলে পোড়ে রে গাল লোকের পোড়ে চুনে
    আমি নাকি রাজ কপালে, হাসিরে ভাই শুনে
    হাসতে হাসতে গড়ায়ে পড়ি গাইরে সুখের গীত।।

    আমি গান ধরিলে তারটা ছিঁড়ে তবলা ভাঙে দুখে
    আমি ভালো ভাবলে হয়রে মন্দ কষ্ট রে তাই বুকে
    আমি শনির চাদর জড়ায় থাকি তবু ছাড়েনারে শীত।।

    কপাল পোড়ার আগে যার পোড়ে রে ভাই ভুরু
    সকল কিছুই হয়রে শেষ তার করার আগে শুরু
    মুন্সী রবিন বুঝলনা তাই ভবেরই পীরিত।।

    04/03/2023

    11
    7 Comments
    • আমি দই খাইলে পোড়ে রে গাল লোকের পোড়ে চুনে…। সুন্দর কথা। অভিনন্দন।

    • অদ্ভুত একটা কবিতা!
      হাসতে হাসতে কখন জানি মনটা খারাপ হয়ে গেল!

    • জনম ধইরা দেখলাম আমার ভাগ্য কাছিম চিৎ
      তাই ভাবি যাহাই হয় না তাহাই হয়রে বিপরীত।।
      আমি ভালো ভাবলে হয়রে মন্দ কষ্ট রে তাই বুকে
      আমি শনির চাদর জড়ায় থাকি তবু ছাড়েনারে শীত।।
      উপলব্দিগুলো কি অবলীলায় লিখে দিলেন পুরো কবিতা জুড়ে ! অতুলনীয়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনম ধইরা দেখলাম আমার ভাগ্য কাছিম চিৎ
      তাই ভাবি যাহাই হয় না তাহাই হয়রে বিপরীত।।

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar