Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • নৌকা
    ✍️আসাদুজ্জামান খোকন

    নিতে চাও, নাও বালুচর দিয়ে
    বাপ দাদার পরিচয় দিয়ে।
    সেটা ভুল ধারণা, শোন
    জ্ঞানীর কাছে গিয়ে।
    পারলে নিজেকে
    প্রমান করো।
    নিজেকে
    দিয়ে।

    9
    4 Comments
  • অনুভব
    ✍️–আসাদুজ্জামান খোকন

    দুখীর কষ্টে মনটা ঝরে
    সুখীর আনন্দ বেশ,
    ভাগ্য বিধাতা স্রষ্টা মহান
    তাঁর ইচ্ছে সর্বশেষ।

    তোমার ইচ্ছে সবি ঘটে
    বুঝতে নাহি পাই,
    ভাগ্য যদি লিখতে দিতে
    সেও আপন মায়।

    কোনো কষ্ট লিখতনা বুঝি
    মায়ের ভালোবাসায়,
    তুমি মহান ভালো জানো
    বুঝা বড়ো দায়।

    যাকে মোরা ভাবছি ভালো
    সেটাও বুঝা দায়,
    মৃত্যু নামক বাহন আসলে
    যাবো…Read More

    9
    8 Comments
  • রাজনীতিবিদগণ
    প্রজ্ঞা সম্পন্ন নাহলে, সামাজিক দায়বদ্ধতা নিভৃতে কাঁদে।

    8
    2 Comments
  • অন্তর্যামী
    ✍️আসাদুজ্জামান খোকন

    তুমি স্রষ্টা, তুমি শ্রেষ্ঠ
    তুমিই মাখলুক কুলের  রব।
    গোনাহগার বান্দা তোমার 

    ভুল করিলে মাফ করিও সব।
    দয়াল তোমার,  দয়া  চাই
    সৃষ্টি কুলের মাখলুক সবাই। 

    দুনিয়ার মোহে ছুটে মোরা 
    আখিরাত যেনো না হারাই।
    সকল ইচ্ছের, মালিক তুমি 
    দয়াল তুমি  অন্তর্যামী।

    9
    2 Comments
  • বঙ্গবন্ধু স্মরণে
    ✍️আসাদুজ্জামান খোকন

    বীর বাঙালীর মহা নায়ক
    কারা করলো হরণ ?
    তারা চিরকালের দুশমন
    জাতি রাখবে স্মরণ ।

    সোনার বাংলার বঙ্গবন্ধু
    আছো হৃদয়ে স্মরণে
    জাতি গভীরভাবে শোকাহত
    শ্রদ্ধা জানায় চরম।

    বাংলার কৃষক, কুলি তাঁতি
    কাঁদে তোমায় হাড়িয়ে,
    ১৫ ই আগস্টের কথা স্মরণে
    থমকে রয় দাড়িয়ে।

    তোমার জয়গানে বিশ্বজুড়ে
    বিমোহিত…Read More

    7
    3 Comments
    • গভীর শ্রদ্ধা আর আবগের মিশেলে দারুণ কবিতা রচনা করেছেন কবিপ্রিয়।

    • বঙ্গবন্ধু আজো বেঁচে আছে কবির বন্দনায়, আমাদের চেতনায়!

  • মানব কুলে আজ
    নেই কোনো ধৈর্য
    তাই প্রকৃতি উঠে
    নিচ্ছে, ভালবাসা,
    স্নেহ-মমতা সৌন্দর্য।

    9
    3 Comments
  • নতুন দ্বন্দ্ব নয়
    ✍️আসাদুজ্জামান খোকন

    চোরে চোরে বন্ধুত্ব
    সাধু চোর বৈরাগ্য হয়,
    জনমভর চলে আসছে
    ইতিহাস মিথ্যে নয়।

    তেলে জলে এক হয়না
    বাস্তবতায় কয়,
    ভালো মন্দ যুদ্ধ থাকবে
    নতুন দ্বন্দ্ব নয়।

    আলোয় আলো মিশে যায়
    অন্ধকার নয় ছায়া,
    মন্দ কখনো ভালো নয়
    যেমন ননদ অার জায়া

    যে যেমন বন্ধু বানায়
    এই ক্ষণিকের ধরায়,
    পরপারে কষে…Read More

    7
    6 Comments
  • প্রতিটি উপজেলায়
    দু’জন মানুষ ভালো হলে।
    ভালোভাবে অন্তত
    প্রতিটা বিষয় সুন্দর চলে।

    8
    4 Comments
    • ভালোর জয় অবশ্যম্ভাবী!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Profile Photo
    Halima-Moly
    @halima-moly
  • ধ্যান
    -আসাদুজ্জামান খোকন

    নিজেকে নিয়ে
    করলে ধ্যান
    চার চিজে

    মিলে প্রাণ
    পাইলে পাইতে
    পারো আত্মজ্ঞান।

    স্রষ্টা করলে গ্রহণ
    প্রাণ বায়ুতে
    মিসে আছে জীবন।

    অধরকে ধরতে
    স্রষ্টার প্রেমে ডুবে
    কর স্মরণ।

    ধরায় নসিব
    হতেও পারে
    অমুল্য রতন।

    8
    5 Comments
Skip to toolbar