-
-
আমার মনে হয়, পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল । মা সর্বশ্রেষ্ঠ আপনজন । স্নেহের অপার উৎস । রক্তের শাশ্বত বন্ধন । এক অদৃশ্য শক্তি । ঐশ্বরিক সম্পর্ক । মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি । মায়ের অকৃত্রিম ভালোবাসাই পারে শান্তি দিতে । আর সেই পরম শান্তিই আত্মাকে শান্ত রাখে । ©
3 Comments -
কেন এই মৃগদের কথা ভেবে ব্যাথা পেতে হবে
তাদের মতন নই আমিও কি?
কোনো এক বসন্তের রাতে
জীবনের কোনো এক বিস্ময়ের রাতে
আমাকেও ডাকেনি কি কেউ এসে জ্যোৎস্নায়—
দখিনা বাতাসে ওই ঘাইহরিণীর মতো?
আমার হৃদয়— এক পুরুষহরিণ—
পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে
চিতার চোখের ভয়— চমকের কথা সব পিছে ফেলে রেখে
তোমাকে কি চায় নাই ধরা দিতে?
আমার বুকের প্রেম ঐ মৃত…Read More -
চাঁদের আলোয় আলোকিত পৃথিবীর অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করে । কিন্তু, এই পৃথিবীতেই কিছু বর্বর মানুষের সৃষ্ট ভয়াবহ যুদ্ধে নিষ্পাপ শিশুর বীভৎস মুখ আমার আত্মাকে দগ্ধ করে । ©
2 Comments -
প্রজাপতি
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলরঙধনুর রঙে রঙিন প্রজাপতি ।
রূপ, লাবণ্য, গুণ আর গরিমায় অদ্বিতীয়া ।
শীতল রক্তের কারণেই তুমি অনন্যা ।
এক ক্ষণস্থায়ী জীবনের অধিকারিণী ।
তোমার মায়াবী চোখে অনাবিল মুগ্ধতা ।
দুর্দান্ত চপলতায় ডানা মেলে উড়ে যাও ।
অমৃত পানের সময় অজান্তেই ফুলের পরাগায়ন করো ।
তুমিইতো এই বৈচিত্র্যময় প্রকৃতির অগ্রদূত…Read More4 Comments -
প্রতিধ্বনি
কবি: ক্রিস্টিনা রোসেটি
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলরাতের নিস্তব্ধতায় আমার কাছে এসো;
স্বপ্নে কথা বলার নীরবতায় এসো;
কোমল ভরাট গাল এবং উজ্জ্বল চোখ নিয়ে এসো
স্রোতের উপর সূর্যের আলোর মত;
অশ্রুসজল চোখে ফিরে এসো,
হে স্মৃতি, আশা, বিগত বছরগুলোর প্রেম ।
ওহ্ স্বপ্ন, কি মধুর, বড্ড মিষ্টি, খুব বেশি তিক্ত-মধুর,
যার জাগরণ…Read More3 Comments -
-
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ বাঙালি জাতির শোক আর গৌরবের দিন ৷ একুশ মানে মাথা নত না করা ৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ৷ একুশ আমাদের অহংকার ৷ জাতীয় চেতনার উন্মেষ ৷ অনুপ্রেরণার প্রতীক ৷ একুশের পথ ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে…Read More2 Comments -
সৃষ্টিকর্তা প্রত্যেক নারীকে এমন কিছু প্রাকৃতিক প্রতিভা দিয়েছেন হয়তো পুরুষের তা নেই । ©
-
-
মাসুমা আক্তারের কবিতা
~~~~~~~~~~~~~~~~~
আমাকে খুঁজো না আর নীল জোছনা,
আমাকে খুঁজো না হিম শিশিরকণা।
আমাকে খুঁজো না চাঁদ—
খুঁজো না শরাবের লাল বাটি।
আমার এ মন শূন্যে উড়ায়,
আমার এ হৃদয় আগুনে জুড়ায়।
আমি ছেড়ে এসেছি আঁকাবাঁকা পথ,সব ভূত-ভবিষ্যৎ।
বৃক্ষের মতো পাঠ করি সূর্য-শপথ।
ধ্যানমগ্ন পাহাড়ের মতো
আমি বসে আছি
নির্লিপ্ত চোখের চূড়ায়।
সকল রাস্তা…Read More1 Comment -
আমরাতো সাধারণ মানুষ,
হয়তো আগুনের আঁচ সইতে পারি না বলে
মাঝে মাঝে ছাই দিয়ে তাকে ঢেকে রাখি ।
কিন্তু যখন হিম নামে পৃথিবীতে,
রক্ত যখন বরফ হয়ে আসে—
তখন আমরাও আবার সাগ্নিক হয়ে উঠি,
আগুনকে খুঁজি আমাদের পাঁজরের গভীরে ।(বীরেন্দ্র চট্টপাধ্যায় রচিত “সাগ্নিক” কবিতার অংশ)
1 Comment -
আমি এমনভাবে পা ফেলি,
যেন, মাটির বুকেও আঘাত না লাগে ।
আমারতো কাউকে দুঃখ দেবার কথা নয় ।
— সুনীল গঙ্গোপাধ্যায় -
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নহি অনন্ত আম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মাহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্-দিগন্ত অবগুন্ঠনে ঢাকা—
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা…
এই বিখ্যাত পংক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ নামক কবিতা থেকে নেয়া ।
* সন্ধ্যা নেমে আসছে,…Read More1 Comment -
নোবেল বিজয়ী চিলির বিখ্যাত কবি, শিক্ষাবিদ, কূটনীতিক, সাংবাদিক এবং নারীবাদী মহিয়সী নারী Lucila Godoy Alcayaga (Gabriela Mistral) বলেছেন:
“মানুষকে ছোট করে দেখা সবচেয়ে বড় অশিক্ষা” -
-
“মানুষের লালসার শেষ নেই
উত্তেজনা ছাড়া কোনো দিন ঋতু ক্ষণ
অবৈধ সঙ্গম ছাড়া সুখ
অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় সাধ নেই” (এই সব দিনরাত্রি)
— জীবনানন্দ দাশ1 Comment -
শুভ ইংরেজি নববর্ষ ২০২৬ খ্রিষ্টাব্দ!
সবাইকে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে উষ্ণ শুভেচ্ছা!3 Comments -
আমি কোনো আগন্তুক নই
আহসান হাবীব
——————————–
আসমানের তারা সাক্ষী
সাক্ষী এই জমিনের ফুল,
এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী
সাক্ষী এই জারুল জামরুল,
সাক্ষী পুবের পুকুর,
তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থিরদৃষ্টি মাছরাঙা আমাকে চেনে
আমি কোনো অভ্যাগত নই
খোদার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই
আমি কোনো আগন্তুক নই ।
আমি কোনো আগন্তুক…Read More2 Comments - Load More Posts
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam




আপনার এই সুন্দর বোধটুকু আমাদের সবার হৃদয়ের কথা।