-
পাখিরও ভাষা আছে ৷ উত্তরাধিকারসূত্রে সে পেয়েছে তার পূর্বপুরুষদের মাতৃভাষা ৷ এটি তার প্রাণের স্পন্দন ৷ এক ঐশ্বরিক শক্তি ৷ কিন্তু আমি তার ভাষা বুঝিনা ৷ তাকে নিয়ে ভাবি ৷ বুঝতে চেষ্টা করি ৷ তার মনের গহীনে জমে থাকা কথাগুলো আমি কানপেঁতে শুনতে চাই, কিন্তু পারি না ৷ এ এক নিদারুণ হাহাকার! আমাকে কষ্ট দেয় ৷ তবে কখনও হৃদয় দিয়ে নিবিড়ভাবে অনুভব করি তার ভাষাকে ৷ তার অস্তিত্বকে ৷ ঐ যে কৃষ্ণচূড়া গাছে বসে থাকা পাখিটি- সে হয়তো প্রাণখোলে স্ব-জাতির কাউকে কিছু বলছে ৷ হতে পারে কোনো আনন্দ উৎসবের আহ্বান ৷ এমনকি অগ্নিঝরা বসন্ত বরণে তার সতেজ প্রাণের উচ্ছ্বাস ৷ হয়তোবা দগ্ধ হৃদয়ে স্বজন হারানো আর্তনাদ! না-হয়, প্রেয়সীর অপেক্ষায় তার কণ্ঠে ভালোবাসার সুমধুর কুহুতান ৷ কিংবা ঈশ্বরের কাছে প্রার্থনা ৷ না কি- বেঁচে থাকার তীব্র আকুতি, কে জানে?
4 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


হোক কলোরব!