Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • পাখিরও ভাষা আছে ৷ উত্তরাধিকারসূত্রে সে পেয়েছে তার পূর্বপুরুষদের মাতৃভাষা ৷ এটি তার প্রাণের স্পন্দন ৷ এক ঐশ্বরিক শক্তি ৷ কিন্তু আমি তার ভাষা বুঝিনা ৷ তাকে নিয়ে ভাবি ৷ বুঝতে চেষ্টা করি ৷ তার মনের গহীনে জমে থাকা কথাগুলো আমি কানপেঁতে শুনতে চাই, কিন্তু পারি না ৷ এ এক নিদারুণ হাহাকার! আমাকে কষ্ট দেয় ৷ তবে কখনও হৃদয় দিয়ে নিবিড়ভাবে অনুভব করি তার ভাষাকে ৷ তার অস্তিত্বকে ৷ ঐ যে কৃষ্ণচূড়া গাছে বসে থাকা পাখিটি- সে হয়তো প্রাণখোলে স্ব-জাতির কাউকে কিছু বলছে ৷ হতে পারে কোনো আনন্দ উৎসবের আহ্বান ৷ এমনকি অগ্নিঝরা বসন্ত বরণে তার সতেজ প্রাণের উচ্ছ্বাস ৷ হয়তোবা দগ্ধ হৃদয়ে স্বজন হারানো আর্তনাদ! না-হয়, প্রেয়সীর অপেক্ষায় তার কণ্ঠে ভালোবাসার সুমধুর কুহুতান ৷ কিংবা ঈশ্বরের কাছে প্রার্থনা ৷ না কি- বেঁচে থাকার তীব্র আকুতি, কে জানে?

    5
    4 Comments
Skip to toolbar