তুলট | বান্টি দেব | Activity
নিঃস্তব্ধ রাত
বান্টি দেব
রাতের নিকষ কালো আঁধারে হেঁটে চলেছি
অচেনা অজানা কোনো এক অন্ধগলির পথে,
রাস্তার ল্যাম্পগুলো নিভু নিভু করে জ্বলছে 
জোনাকিরাও জেগে উঠেছে ওই পদ্মদিঘির পাড়ে,
বাঁশের ঝারে ভুতুড়ে পাখি ডাকছে ভয়ানক সুরে 
শরীর আমার শিউরে উঠেছে, আঁধারে মৃত্যুর খেলা দেখে
ঘুমিয়ে আছে পথিক ভয়ের কাঁথা গায়ে 
তবু স্বপ্ন বুনে রহস্যের পাতায় দুটি চোখের অশ্রু দিয়ে,
রাত যত গভীর হয় স্বপ্নরা তত নিকটে আসে
জানালার পাশে দাঁড়িয়ে একা আমি 
ঠিক যেন কয়েদির মতো, কালো কাপড়ে বাঁধা দু-আঁখি
ক্রংক্রিটে মিশে আছে প্রিয়তমার রক্তে লেখা চিঠি
পৈতৃক ছাদে রাতের আঁধারে খেলায় মেতেছে ভূতুড়ে পাখি,
নিঃসঙ্গ কালো ছায়া বেদনার সুরে জাপটে ধরেছে তমালিকার কবর,
এ রাত শুধু অপেক্ষার, কখন প্রভাত হবে ডাকবে হলুদ পাখি।
ঘুম ভাঙ্গা পাখির কলরবে যদি জেগে ওঠে আবার আমার তমালিকা।
তখন রাত ডেকে বলে, একটু রক্ত দাও- 
বাতাসের দুর্গন্ধে, হায়েনার হিংস্রতায় 
আমাদের আকাশ, আমাদের পৃথিবী কেঁপে ওঠে
তবু হাঁটি একা পথে,
নেই কোনো আর শালিকের সমাবেশ, 
নেই কোনো সকাল, নেই কোনো জোনাকির বিদ্রোহ।
নিঃস্তব্ধ রাত
বান্টি দেব
রাতের নিকষ কালো আঁধারে হেঁটে চলেছি
অচেনা অজানা কোনো এক অন্ধগলির পথে,
রাস্তার ল্যাম্পগুলো নিভু নিভু করে জ্বলছে
জোনাকিরাও জেগে উঠেছে ওই পদ্মদিঘির পাড়ে,
বাঁশের ঝারে ভুতুড়ে পাখি ডাকছে ভয়ানক সুরে
শরীর আমার শিউরে উঠেছে, আঁধারে মৃত্যুর খেলা দেখে
ঘুমিয়ে আছে পথিক ভয়ের কাঁথা গায়ে…Read More
মুক্তির ছায়াপথ
বান্টি দেব
এই দেখো,
       জোনাকিরা উড়ছে 
       ওদের মনে আজ কোনো প্রেম নেই,
       নেই কোনো আলো 
       রক্তবিন্দু ছুটে চলে মুক্তির ছায়াপথে। 
       চারদিকে কালো অন্ধকার; 
       ভয়ের ছায়া খেলা করে নিশিরাতে, 
       ঝিঁঝিরা বলাবলি করছে
                     ফুটন্ত ফুলগুলো 
       ঝরে গেছে হিংস্রতায়।
এই দেখো,
       দূরের তারাবাতিগুলো 
       কেমন জানি কষ্টের শোকে জ্বলছে, 
       এত আলো কোথায়? 
       আমি তো দেখতে পারছি না, 
                 মাঝে মাঝে মনে হয় 
       একেকটি সূর্যোদয় একেকটি রক্তাক্ত মানচিত্র।
রক্তস্রোতে বয়ে যায় 
      আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা
      সবুজ বাঁশ বনে নেই বকের বাসা,
      ভেঙে গেছে কালো বর্ষার আঘাতে। 
      আজ আমি দেখতে পাচ্ছি, 
      তোমার ঝলসানো চোখে
                ভয়মাখা প্রেম মিশে আছে
      আমাদের এই প্রেমলগনে।
মুক্তির ছায়াপথ
বান্টি দেব
এই দেখো,
       জোনাকিরা উড়ছে
       ওদের মনে আজ কোনো প্রেম নেই,
       নেই কোনো আলো
       রক্তবিন্দু ছুটে চলে মুক্তির ছায়াপথে।
       চারদিকে কালো অন্ধকার;
       ভয়ের ছায়া খেলা করে নিশিরাতে,
       ঝিঁঝিরা বলাবলি করছে
                     ফুটন্ত ফুলগুলো…Read More
বান্টি দেব changed their profile picture
নিশ্বাসে বৈষম্য
বান্টি দেব
শালিকের ঝাঁকে নেই কোনো সুখ
         নেই কোনো বৈষম্যের গান: 
অধিকার আর ক্ষমতার লড়াইয়ে 
         ক্লান্ত হয়ে গেছে শালিকের দল।
 কারো-বা ডানা ভেঙে গেছে, 
         কেউ-বা লুটিয়ে পড়েছে
মৃত্যুর দুয়ারে।
         কেন আজ এত লড়াই, 
কেনই-বা বৈষম্যের এত যুদ্ধ?
         জোনাকির পালকে
 কে যেন আগুন লাগিয়েছে, 
          আগুনের জ্বালা জোনাকির সহে না 
সহে না এত আলো, এত অন্ধকার।
           আগুনে পোড়া গন্ধে 
চড়ুই পাখিরা বলে উঠল, 
          এই বৈষম্যের লড়াইয়ে
শেষ হয়ে যাবে সকলের অস্তিত্ব।
          শকুনেরা উড়ছে,
 শালিকের মৃতদেহ কিংবা- 
          জোনাকির পোড়া দেহ 
কোন দিকে যাবে
          শকুনের জোড়া চোখ? 
যেদিকেই যাক,
          ছিঁড়ে যাবে শালিকের পালক 
নিভে যাবে জোনাকির সব আলো।
         মৃত শালিকের নেই কোনো প্রতিবাদ, 
অবশেষে উড়ে এলো কালো কাক
         শকুনের প্রতি তার জিজ্ঞাসা:
বলো,
        তুমি কাকে নিয়ে যাবে
এই নিরীহ মৃত শালিককে 
        না-কি জোনাকিকে? 
আজ নেই কোনো কর্ণধার;
        কে নিয়ে পোড়াবে
মৃত শালিকের দেহ,
        আর কেই-বা পোড়া জোনাকিকে 
নিয়ে দেবে কবর?
       পড়ে রইলো বর্ণহীন 
সকলের মৃতদেহ,
       আর নিশ্বাসে নিশ্বাসে বৈষম্য, 
শুধু বৈষম্য।
নিশ্বাসে বৈষম্য
বান্টি দেব
শালিকের ঝাঁকে নেই কোনো সুখ
         নেই কোনো বৈষম্যের গান:
অধিকার আর ক্ষমতার লড়াইয়ে
         ক্লান্ত হয়ে গেছে শালিকের দল।
 কারো-বা ডানা ভেঙে গেছে,
         কেউ-বা লুটিয়ে পড়েছে
মৃত্যুর দুয়ারে।
         কেন আজ এত লড়াই,
কেনই-বা বৈষম্যের এত যুদ্ধ?…Read More