Profile Photo

মোঃ বায়েজীদOffline

  • Bayejid
  • Profile picture of মোঃ বায়েজীদ

    মোঃ বায়েজীদ

    • 5 years, 8 months ago

    ছলা – কলা
    বলতে চেয়েও যে কথাটা যায়নি বলা
    গোধূলিতে আকাশ জুড়ে রঙের মেলা
    পিচ ঢালা এই রাস্তা ধরে কত বেলা
    গেছে কেটে শুধু চোখে চাওয়ার খেলা
    কৃষ্ণ কালো তোমার লম্বা বেনীর দোলা
    জোর করে তো যায় না করা হেলা ফেলা

    নিত্য দিনই এই যে আসা যাওয়ার কলা
    থেকে থেকে ধৈর্য বলে – “ পালা পালা ”
    তবু তোমার এই নিদারুন অবহেলা
    ঘরে বাইরে আমায় কেবল ধরায় জ্বালা
    হু হু কোরে দিচ্ছে বাতাস জানলা খোলা
    নদীর জলে ঢেউয়ে ঢেউয়ে করছে ঘোলা

    এদের মাঝে আর কি তোমায় যাবে ভোলা ?!!

    12
    5 Comments

Friends

Skip to toolbar