Profile Photo

বিলকিস খানম কাজলOffline

  • Bilkiskhanam-Kazal
  • শিরোনামঃ বৃক্ষ বন্ধু
    কলমেঃ বিলকিস খানম কাজল
    ২৭/১০/২০২১
    💚💚💚

    বটবৃক্ষ বন্ধু আমার কী হলো আজ তোমার?
    মনটা এত ভারী কেনো সকাল বৃথা আমার।
    রোজ সকালে জানলা খুলে দেখি তোমার হাসি
    সেই হাসিতেই কর্মগুলো এত ভালোবাসি।

    আজ উনুনে দেইনি আগুন রাঁধবো বলো কবে?
    তোমার এমন মন খারাপে আমার খাওয়া হবে?
    মানুষ তোমার ডাল কেটেছে মনটা ভীষণ ভারি
    ওদের সাজা আমায় দিতে তাই নিয়েছো আড়ি?

    বন্ধু আমার বটবৃক্ষ জানি তুমি দুঃখী
    কাল থেকে মন কাঁদছে দুঃখে নই তো আমি সুখি।
    তাই বলে কি গোমড়া মুখে থাকবে এমন ভোরে?
    মানুষ তোমার ডাল কেটেছে দাওনা ক্ষমা করে।

    জগদীশ আজ নেই তো ধরায় বুঝে না তাই ব্যথা
    কষ্ট পেলে তোমরা কাঁদো শুনাবে কে এই কথা?
    সব প্রাণেরই বাঁচার বিধি এই ধরাতে আছে
    এ কথাটার মূল্য ছিল জগদীশের কাছে।

    মোদের জন্য বন্ধু হয়ে বৃক্ষ বেঁচে আছে
    আমরা সবাই চিরঋণী বন্ধু বৃক্ষের কাছে।
    ধরার যত খাদ্য দ্রব্য তা বৃক্ষ হতেই পাই
    বৃক্ষ বন্ধুর অক্সিজেনের বিকল্প যে আর নাই।

    বন্ধু মোদের জীবন যাপন তোমরা ছাড়া শূণ্য
    খাচ্ছি দাচ্ছি কাল কাটাচ্ছি বৃক্ষ বন্ধুর জন্য।
    নিত্য কাজে আমরা যেমন নিচ্ছি বৃক্ষ রত্ন
    তেমন করে আমরা সবাই নিবো বৃক্ষের যত্ন।

    খুব নিরবে তোমার দানে যে স্বার্থকতার গান
    সেই খানেতে লুকিয়ে আছে মানুষের সম্মান।
    বিলিয়ে দিয়ে শ্রেষ্ঠ তুমি সব তুলে দাও পরে
    মহৎ হবার শিক্ষা টুকু শিখছি তোমার তরে।

    একটা বৃক্ষ করলে নিধন পাঁচটা দিবো রোপে
    ধরা থেকে না যায় কভু বন্ধু বৃক্ষ লোপে।
    তোমার জন্য রইল চাওয়া সব মানুষের তরে
    এই জগতের সব শিশুরা বৃক্ষ রোপণ করে।

    কিছুক্ষণ
    ১/৪৩ দঃ মুগদা পাড়া

    14
    11 Comments
Skip to toolbar