Profile Photo

Dipankar ShuvaOffline

  • Profile picture of Dipankar Shuva

    Dipankar Shuva

    4 years, 8 months ago

    চিত্রকল্প

    সে এক ভয়ানক চিত্রকল্প
    গন্ডার দৌড়ে যাচ্ছে-মহাসড়ক ধরে।
    জড় সদৃশ আমি তুমি আমরা
    ঘামে ভেজা শার্ট উঁচিয়ে বাতাস লাগাই
    জাতীয় পরিচয়পত্রের কিম্ভূত ;
    অথচ নিঃশ্বাস নেয় এমন একটা শরীরে।
    আমি ভুলে যাই আমড়া বিক্রেতা কখন লোকাল গাড়িতে উঠে; কখন
    আমড়া আমড়া বলতে বলতে আমরা বানিয়ে ফেলে
    আমি টের পাইনা
    অথচ প্রকট সত্য হচ্ছে এই,
    আমরা কখনোই আমরা হয়ে উঠি না;
    আমড়াই হয়ে উঠি; ঝুলে থাকি ব্যানারে ফেস্টুনে; লজ্জাহীন এক মুখ।
    একটু লবণ -স্বাদমতো ; মানিয়ে গিলে ফেলতে শিখি নাগরিক অবজ্ঞা
    শহুরের রাস্তায় গন্ডার ভোঁ দৌড় দেয়
    আমরা দাঁড়িয়ে আছি ; থাকবো
    -যেন জিরাফ; আমাদের লম্বা গলা বুঝি
    আকাশ না দেখতে দেখতে ক্লান্ত ; চৌচির জমির আইল।
    তবুও আমাদের আত্মা কখনও চিৎকার করে বলে উঠে না
    “এইসব শাউয়ার উন্নয়ন আমারে দ্যাখানো লাগবো না।”
    যদি পারো গন্ডার শূন্য একটা শহরের রাস্তায় আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও;
    আমার ফুসফুস ভর্তি করে দাও ফুলের রেণু মাখা বাতাসে।
    এক ভয়ানক চিত্রকল্প
    গন্ডার দৌড়ে যাচ্ছে-মহাসড়ক ধরে।
    জড় সদৃশ আমি তুমি আমরা
    ঘামে ভেজা শার্ট উঁচিয়ে বাতাস লাগাই
    জাতীয় পরিচয়পত্রের কিম্ভূত ;
    অথচ নিঃশ্বাস নেয় এমন একটা শরীরে।
    সে এক ভয়ানক চিত্রকল্প
    গন্ডার দৌড়ে যাচ্ছে-মহাসড়ক ধরে।
    জড় সদৃশ আমি তুমি আমরা
    ঘামে ভেজা শার্ট উঁচিয়ে বাতাস লাগাই
    জাতীয় পরিচয়পত্রের কিম্ভূত ;
    অথচ নিঃশ্বাস নেয় এমন একটা শরীরে।

    8
    5 Comments
    • অভিনন্দন ‘চিত্রকল্প’ র জন্য। এরকম আরো লেখা পাবো আশা করি।

    • জীবন একটা পরাবাস্তব চিত্রকল্পের মতো; যদি তা আঁকা যায়।অভিনন্দন তোমাকে।

    • অনবদ্য কবিতা। তবে কেন জানি মনে হয় শহর ও শহরের মানুষের উপর কবির কোন ক্ষোভ রয়েছে অথবা লুকোনো আক্ষেপ। শুভেচ্ছা নেবেন কবি।

    • “আমি ভুলে যাই আমড়া বিক্রেতা কখন লোকাল গাড়িতে উঠে; কখন
      আমড়া আমড়া বলতে বলতে আমরা বানিয়ে ফেলে
      আমি টের পাইনা
      অথচ প্রকট সত্য হচ্ছে এই,
      আমরা কখনোই আমরা হয়ে উঠি না;” খুব সুন্দর লিখেছেন। একটা গান মনে পড়ে যাচ্ছিল লাইনগুলো পড়তে পড়তে
      “ভেবে দেখেছো কী,
      তারারাও যত আলোকবর্ষ দূরে,
      তারো দূরে,
      তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..”
      প্রীতি ও শুভেচ্ছা কবি।

Friends

Skip to toolbar