-
শুভ যাত্রা
শুভ যাত্রায় উঠে পড়ি আমি
গন্তব্য শহরের লেজুড় শেষে
দিগন্ত উজাড় কবুতরের আকাশে ।
ঝিমিয়ে পড়ছি আমি কিছু ক্ষণ বাদে বাদে
যেন শরীর তার প্রতি অবহেলার শোধ নিচ্ছে দিনশেষে
তবুও দৌড়ে যাচ্ছে একটার পর একটা স্টপেজ ;
কিছু মুখ, কিছু জীবন।
যাত্রীরা নামছে, উঠছে
হেলপার এর সাথে তর্ক, হাতাহাতি, গালাগাল
আরও কত জৈবিক খুনাখুনি।
তবুও আমার চোখকে আটকিয়ে রাখতে পারেনি মানুষের ভীড় ; গভীর এক বিচ্ছিন্নতা আমি আয়ত্ত করেছি বহুদিনের প্রচেষ্টায়।
হেলপার যখন ভাড়ার জন্য ডাকে
আমার লোম সজারুর কাঁটার মতো জেগে উঠে তাকাই, যেন সদ্য জন্মানো শিশু এক আমি
পৃথিবীর প্রতি নেই কোন মোহ ; প্রবল টান নেই ; যেন বিষয়টা এমন,
প্রেমিকার জোড়া স্তন অট্টহাসি দিয়েও আমাকে ফিরাতে পারবে না আর কোন দিন ; আর কোন দিন কাকের পালকের মতো উড়ে আসবে না সময়, উৎসবের আমেজ হৃদয়ে।
জীবনের করুণ দুঃখবোধ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে হয়তো রাজহাঁসের মতো।
হোটেল ছাল সাদিয়া পেট পুড়ে ভাত খাওয়া শিল্প করা আমি; জীবন টা আজও খুঁজে দেখে ক্লান্ত হ’য়ে উঠে কেন জানি।
সামনের সিটেরএক যাত্রী জানালা খুলে দিতেই
আমার মাছের মতো চোখবুঁজে থাকা গালে, রাজ্যের ধুলোবালি উড়ে আসে;
আসে বমি থেকে ছিটকে বেড়িয়ে আসা জলকণা।
হেলপার বিরক্তি ভেঙে বলে,
– এতো খোঁজাখুঁজির নাটকের কি দরকার? না দিতে চাইলে না কন। বহুত দেখছি আপনার মতো মানুষ।
কি আশ্চর্য জাদুকরী শব্দে আমাকে সে আঁকলো। অবাক হই আমি;
কই আমি তো আমাকেই কখনো এভাবে আঁকতে পারলাম না।
এ পকেট ও পকেট হাতড়ে স্বস্তি খুঁজে বিদায় করি তাঁকে। আমার চোখ আবারও বুঝে আসে, ঘুমের ভিতর শুনি
পিছনের সিট থেকে ফিসফিস ভেসে আসছে নিবেদন ;
বুঝি হৃদয়ে জমা ঘামে জবজবে এক কিশোর অসংখ্য চোখ তোয়াক্কা না করে, উৎসবমুখর শালিকের মতো ওড়াউড়ি করে করে প্রেমিকার কামিজের ভিতরে।
শুভ যাত্রা ছুটে চলে
আমিও ঘুমাই মরার মতো
সত্যিকারের মরবো বলে।6 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin



যাত্রাপথ চিরদিন বন্ধূর। অনেক চড়াই-উতড়াই ভেঙ্গে চলতে হয়। তবুও যে অভিজ্ঞতা হয়, কবি তা যদি আঁকতে পারে তবে তা অনন্য হয়ে ওঠে। অভিনন্দন তোমাকে।