-
#Irobhothi
Emotionless Rima
অ্যারোভথি-IROBHOTHI
পর্ব-০৭
কি ঘুটঘুটে অন্ধকার! বিশ্রী!🤢
এ ঘরে কেউ থাকতে পারে…?
ঘোন্নায় গা রিঁ রিঁ করছে-
ইথস্থত করে ডেকেই ফেললাম— কেউ কি আছেন…?! শুনছেন- কেউ থাকলে সাড়া দিন।
অন্ধকারে চলতে গিয়ে একটা ইটের সাথে হোচট খেয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি।
মুখে কাটার মতো কিছু উপর থেকে পড়ছে মনে হচ্ছে। চোখ খুলে দেখলাম রাই আমার মুখে পানি ছিটাচ্ছে। আমি উঠে বসলাম।
রাই—তুমি কি ঠিক আছো…?!
মহী—হ্যাঁ ঠিক আছি।….. কিন্তু আমি পড়ে গেলাম কিভাবে….?
রাই—জানি না। ঘুমোও এখন।
মহী— (চোখ বন্ধ করছে না) আমি কি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম…?! কিন্তু এতটুকু উঁচু থেকে পড়লে জ্ঞান হারানো কিভাবে সম্ভব…🤔
তাহলে ওরা আমার মুখে পানি ছিটিয়েছিল কেন…?! না হিসেব মিলছে না । কোথাও যেন কি ধরতে পারছি না। কি সেটা….(ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে)দিশেহারা হয়ে কি জেন খুঁজছি। কিন্তু খুঁজে পাচ্ছি না। উপফ! আমি কি খুঁজছি…? না, আমি পাগল হয়ে যাব!
—বাবা, বা~বা, এই নাও তোমার ঘড়ি।
—আরে, আমি তো এটাই খুঁজছিলাম।
— বাবা! বাবা! (ভীষণ ব্যস্ত , সাড়া না পেয়ে আবার বলে) বাবা,বাবা, তুমি কি পাগল…?!
—(এইবার আমার প্রচন্ড রাগ হলো,চোখগুলো রক্তবর্ণ) এই তুই আমার ছেলে হয়ে আমাকে পাগল বলছিস, এত্তো সাহস।(একটা চড় বসিয়ে দিলাম । ওর মা শব্দ শুনে এ ঘরে এসে আমাকে বকতে শুরু করে)
—এতোটুক ছেলে পাগল বলেছে তাই আপনি মারলেন। কেন মারলেন ?! আপনি ওকে ভালোবাসেন না?! আপনি সত্যি পাগল হয়ে গেছেন।
ওর কথাগুলো আমার কানে 20000Hz এ বাজছে মনে হলো। আমি কান চেপে ধরে রেখেছি আর ও পাগল,পাগল,পাগল বলে চেচিঁয়ে যাচ্ছে। আমি না, বলে জোরে চিৎকার দিতেই ঘুম ভেঙে যায় । সামনে ইরভথি দাঁড়িয়ে আমাকে ডাকছে আর রাই গালে হাত দিয়ে বসে আছে ।
ইরভথি— আপনি ম্যামকে চড় মারলেন কেন?8 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


সুন্দর, এগিয়ে যান সে প্রার্থনা করি