-
মামা
– ফারহাত আহমেদ
ছেলে-পুলে সাথে সাবেক প্রেমিকা
গরমে ঘামা-ঘামা
অপমান লাগে আমাকে যখন
বানায় তাদের মামা।
হাসতে হাসতে ফেটে যায় পেট,
কেউ আমারে থামা,
ব্যবসার লাভ ঐকিকে করে,
একটি কমেডি ড্রামা।
আমার ভিটায় চরায় ঘুঘু,
ছলা-কলা,ছলে-কলে
মফিজ বানিয়ে মুড়ি খেতে কয়,
বেকুব সাজতে বলে।
শিয়ালের কাছে মুরগী রেখেছি,
কাগজে-কলমে লেখিয়ে,…Read More6 Comments -
শাহনামা
– ফারহাত আহমেদ
একটা খামে
আমার নামে
একটা বিয়ের
কার্ড এসেছে,
এই পৃথিবীর
সব প্রতারক
কাল সারারাত
চাঁদ হেসেছে ।
মিথ্যাবাদী
একটা টিয়া
গুলিস্তানে
খাম তুলেছে,
যষ্ঠি মধুর
কল্পনাদের
অফ করে দেই
…চোখ খুলেছে ।
আমার কাছে
খামের ভেতর
চিঠির ভেতর
লেখার ফাঁকে,
রাজ্য জয়ের
স্বপ্ন ছিল
কিন্তু…Read More4 Comments -
পালাই
– ফারহাত আহমেদ
লিখতে পারিনি আজকে কিছুই,
লেখার সময় পাইনি,
কবিতা বলছে পালাই,পালাই
এমনটা তো চাইনি!
কুটি কুটি করে লিখে কেটে ফেলি
নষ্ট খুঁজছে নষ্টা…
সময় বলছে পালাই পালাই
রাত্রি তখন দশটা।
মাথা চুলকাই,আমি হেঁটে যাই
ছেড়ে দে এবার বিদায় নেই
দুই-চার লাইন এসে চলে যায়
কিছু রাখি বাকি ছেড়ে দেই।10 Comments-
-
আপনার লেখা পেলে নিজেকে সেই এক পেয়ে তাল গাছের “কানা বগীর ছা” মনে হয়! যে পুটি মাছ গাপুস গুপুস খায় আর আমি সরস আনন্দ পেতে গাপুস গুপুস করে কবিতা পড়ে ফেলি!
-
-
-
-
নন্দিনী and
ফারহাত আহমেদ are now friends
-
লিডার
– ফারহাত আহমেদ
সব পাড়াতেই এমন ধাঁচের
একটা লিডার থাকে
কাজ বেটে কাজ করার জন্য
লিডার মিটিং ডাকে।
লিডার,মিটিং,ভাগ করে কাজ
ভালোই ছিলাম আমরা
ভালো থাকাটাও শাস্তিযোগ্য
অপরাধ বলে বাম রা।
“মিটিং-এর আগে লোক পাঠিয়ে
পারলে আমায় ডাকিস,
আসি না আসি একটা চেয়ার
আমার জন্য রাখিস।”
আজকে মিটিং,এসেছে সবাই
লাগবে না কোন চেয়ার,
শেষকৃত্যের বাকি শুধ…Read More8 Comments -
ম্যাজিক
– ফারহাত আহমেদ
চার হাজার তার
কবিতা সংখ্যা
আঠারো হাজার রান
চলতো আপোষে
মুখে ভালবেসে
পেয়েছিলো প্রতিদান।
একটা কবিতা
পারতো জাগাতে
শৃংখল-পরা জাতিকে
একশো করার
লোভ সামলালে
জিগীষা দাঁড়াতো বাতিকে।
সকল কবিতা
কিংবা শতক
আফসোস ভরা ট্র্যাজিকে
আমি দুর্মুখ
বিশ্বাস করি
বিজলীর মতো ম্যাজিকে।6 Comments -
বাঙালি
– ফারহাত আহমেদ
বাঙালি কেমন জাতি?
ভদ্রতা নাই,সভ্যতা নাই
অহেতুক মাতামাতি…
জার্মান দ্যাখো,কত কাজ করে,
ডিসিপ্লিনের ইংরেজ,
অর্থনীতির চাইনিজ চাকা,
কৃষিকাজ করি,করি সেচ।
নীল রক্তের গরম বাতাসে
“মিস্কিন” গালি শুনেছি
চোখ রাঙানির পরোয়া করিনি
নীরবে প্রহর গুণেছি।
বাঙালি কেমন জাতি?
ক্রিকেট খেলায় স্টেডিয়ামে…Read More11 Comments -
ফস্কা গেরো
– ফারহাত আহমেদ
দারোয়ান দিয়ে পাহারা বসাই,
বজ্র-আঁটুনি আটি,
পেয়ারা বাগানে তামাম পেয়ারা
একশতভাগ খাঁটি।
কাউকে দেবোনা,একলা খাবো,
হাসি হাসি মুখে ভাবি,
আমি ভাবি এক,ফস্কায় গেরো,
খাচ্ছি কেবল খাবি।
অর্ধেক আছে,অর্ধেক নাই
হাসে অন্তর্যামী
অর্ধেক খায় কাঠবেড়ালী,
অর্ধেক পাই আমি!7 Comments -
সুপার স্মার্ট
– ফারহাত আহমেদ
আকাশে সূর্য না থাকলেও
সানগ্লাস পরে থাকি,
অন্যের ছবি নকল করে
নিজের নামে আঁকি।
মহাপুরুষের অমর বাণী
নিজের নামে চালাই,
দুই পয়সার আপডেট দিয়ে
চার পয়সার জ্বালাই।
পায়ের তলায় মাটির ঘাটতি
চাপার জোরে কাটাই,
যুক্তি ছাড়া আবেগগুলো
গায়ের জোরে খাটাই।
প্যাচগুলোসব পেটেই রাখি
সহজ-সরল বলি
“প্রচার বিমুখ”…Read More3 Comments -
উত্থান
– ফারহাত আহমেদ
“ভালো না লাগলে
বের হয়ে যাও”
ঝাড়ি মারে ঠাস্ ঠাস্
কুকুরের মতো
বেল্ট পরা নই
তবে আমি ক্রীতদাস।
দুধের বদলে
ঘোল খেয়ে যাই
ঘোল খাওয়াটাই পাপ
সাত চড় খেয়ে
থাকি চুপচাপ
চড়া সুদে অভিশাপ।
ক্রীতদাস আর
ঘোল খাবেনা
ন্যাকামি কতোটা সয় ?
“ভালো না লাগলে
বের হয়ে যাও”
কথাটা মন্দ নয়।7 Comments -
ভিখারী
– ফারহাত আহমেদ
ভিখারীর মতো তোর কাছে আসি
একটু সুখের জন্য,
প্রশ্রয় পেলে একটু আদরে
নিরীহটা হয় বন্য।
পৃথিবীর সব কষ্টের ঠেকা
আমায় পাগল করেছে
পৃথিবীর সব ভিখারী আজকে
বাঁচবার আগে মরেছে।
বেওয়ারিশ সব কুকুরের ভিড়ে
আটক হয়েছি আমরা
পৌর এলাকা পার করে দাও,
সুখে থাকো সুখে তোমরা।5 Comments -
মোহমুক্তি
– ফারহাত আহমেদ
যুদ্ধ-শান্তি যেটাই বলো
সেরাগুলো ঝরে পড়ে,
দুনিয়া চালায় মাঝারি গড়ন,
মাঝারি দুনিয়া গড়ে।
সেরা কিছু তাই হজম হয়না
কেমন কেমন লাগে,
মিডিওকারের জয়-জয়াকার,
তার পিছে সব ভাগে।
যুদ্ধ-শান্তি মারতে পারেনি,
রয়ে যায়,কিছু রয়ে যায়,
মোহের মুক্তি স্বাধীন করেছে
দুনিয়া তাদের পিছু ধায়।5 Comments -
পক্ষ
– ফারহাত আহমেদ
পরকীয়া প্রেমে পোড়ামাটি নীতি,
সংসার পুড়ে ছার-খার,
পটকার পরে পারমানবিক,
এ খেলা শুধুই হারবার।
দু’কান কাটার ঘাড় থ্যাড়া রোগ,
কিচ্ছু মানতে চায়না,
পোড়ামুখী কেউ কিংবা বেহায়া,
“বারবার দেখি” বায়না।
টোটকা, কবচ্ ,ইতিহাস বই,
কিছুই পক্ষে রয়না,
ডানপক্ষের সমান সমান
বামপক্ষ হয়না।3 Comments -
প্রতিশোধ
– ফারহাত আহমেদ
ঠকবার পর ঠকাবার কথা
মাঝে মধ্যেই ভাবি
কিভাবে ঠকাবো,কখন,কেমন
এই সব হাবি জাবি।
কষ্ট পাবার কষ্ট কেমন
বোঝাতে ইচ্ছা করে,
ধ্বংসস্তুপে বোকাও থাকেনা
বোমা ফাটাবার পরে।
প্রতিশোধ শুধু কষ্ট বাড়ায়,
মানুষ বানায় না,
প্রতিশোধ বড়ো শিশুতোষ খেলা
আমাকে মানায় না।8 Comments -
ইডিয়ট
– ফারহাত আহমেদ
ভদ্রসমাজে চায়ের কাপে
এক সুরে মালা গেঁথেছি
ধর্ষিতা মেয়ের বাবার সাথে
একসাথে আমি কেঁদেছি।
ভালো হয়ে আমি করজোরে তার
কোন আনুকুল্য পাইনি
ভিলেন হয়েছি “মু-হা-হা” হেসেছি
এরকম আমি চাইনি।
কোন এক কালে ইডিয়ট হয়ে
অশ্রু ঝরিয়ে লিখেছি
বাঁকা আঙ্গুল,কুকুরের লেজ,
পিঠে ছুরি মারা শিখেছি।2 Comments -
সুদ-খোর
– ফারহাত আহমেদ
পেট কেটে শুধু বাচ্চা বেরোয়
একথা সত্য নয়
মাসের শুরুতে বেতনের টাকা
তেমন কথাই কয়।
শকুনের চোখে সেই টাকাতেও
অনেকে তাকিয়ে রয়
ক্লিন-শেভ মুখে খোঁচা খোঁচা দাড়ি,
অনেক নাটক হয়।
দুইদিন পরে দিয়ে দেবে বলে
হাজার দুয়েক চায়
আমার কথাটা শুনবে না কেউ,
সবাই অসহায়।
টাকা ধার দেই,দুইদিন যায়,
ধারশোধ আর হয়না
সহধর্মিন…Read More4 Comments -
দিশেহারা কথন
– ফারহাত আহমেদ
বড়োলোক মানে অনেক টাকা
সুট-বুট-দামী গাড়ি
চলনে-বলনে-কথনে-মননে
সত্যের সাথে আড়ি।
কমরেড বলে সবাই থাকবে
ক্যাপিটাল বলে ব্যক্তি,
রাতের আকাশে আউড়ে চলি
মহামনীষীর উক্তি।
দিশেহারা এক ফলোয়ার আমি
একটা লিডার ছিলো
যাদের সাথে যুদ্ধ করেছি
তারাই লিডার নিলো।
ধুলো-বালি মাখা শিশুদের নিয়ে
ফুটবল দ…Read More2 Comments -
মেড ইন চায়না
– ফারহাত আহমেদ
যদি বেঁচে থাকো তাহলে পারোনা
বেশীদিন দূরে থাকতে
এরকম আরো কথার তুলিতে
সাতরঙা ছবি আঁকতে।
সব ঠিক তবু এখন তো আর
পাইনা তোমার সঙ্গ
কার্বাইড দিয়ে ইঁচড়ে পাকানো
অল্পেই রণে ভঙ্গ।
রোমিওর মতো জুলিয়েট পেলে
নির্ঘাত ভালো বাসাতাম
চার্লির মতো চ্যাপলিন হলে
কান্নার মাঝে হাসাতাম।
শান্তির মাঝে,যুদ্ধের মাঝে
বন্ধনে শুধু জ…Read More4 Comments -
আমেরিকা
– ফারহাত আহমেদ
ইচ্ছা করেই পয়সা দেবেনা
কথায় ভিজাও চিড়া,
আঙ্গুল তোলো আমার দিকে
তোমার পেটেই পীড়া।
আমার দেশের দারিদ্র্যতে
কুম্ভীরাশ্রু ফেলেছো,
শর্তযুক্ত প্রেসকিপশনে
মনে পড়ে কত গিলেছো?
বন্ধুর মতো চলে আসো
আগে সুন্দর পটভূমি,
কনডম্ আর চুইংগাম দিয়ে
বারোটা বাজাও তুমি।
কথা মাইনাস চোখ রাঙানি…Read More2 Comments -
বেলা দশটা
– ফারহাত আহমেদ
বেলা দশটায় রান্নাঘরে
তুমুল রান্না-বান্না
রান্নার ফাঁকে পরচর্চায়
কেউ কারো কম যান্ না।
রেসিপির বই আনমনে টেনে
একটু আধটু শিখছে
কোন কোশ্চান কমন পড়েনি,
দেখাদেখি করে লিখছে।
“এই দেশটার কিচ্ছু হবেনা”
বলছেন বড় বাবু
মেঝ,সেঝো,ছোট, চায়ের টেবিলে
খেয়ে যায় হাবু-ডুবু।
হাতিয়ার হাতে ওৎ পাতে চোর
ব্যাংকে ক্লায়েন্ট আ…Read More6 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan






সারল্য যেন দুর্বলতার সামিল এখন!