Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • পোস্টমর্টেমের আগে
    – ফারহাত আহমেদ
    তক্তপোষে
    এক ষোড়শী
    নাম সোহাগী
    একলা শুয়ে
    নিথর দেহ
    মুখখানা হা
    একটু লালা
    পড়ছে চুয়ে ।
    স্বপ্নসাধে
    ঘর বেঁধেছে
    এই গাঁয়েতে
    অল্প ক’দিন
    শ্বশুর বাড়ি
    করছে খা খা
    ধুপছায়া সাঁঝ
    বড্ডো অচিন ।
    একটা মানুষ
    লাশ হয়েছে
    বাতাস জুড়ে
    বিষন্ন সুর
    অমঙ্গলের
    চিন্হ দেখে
    চলছে ডেকে
    একটা কুকুর ।
    একটা লাশের
    সাধ্যি কতো
    সংস…Read More

    5
    8 Comments
  • গোয়েবলস্
    – ফারহাত আহমেদ
    মন্ত্রীসভার মধ্যমণি,
    মজবুত তার আসন
    একযুগ ধরে মিথ্যার জোরে
    হয়েছে আস্থাভাজন।
    মিথ্যা প্রচারে শত্রুরা হতো
    বিস্মিত,হতবুদ্ধ,
    রণকৌশলে মিথ্যাশিল্প
    জেতাতো অনেক যুদ্ধ।
    মিথ্যাকথার জন্মদাতা
    গোয়েবলস্ নয় জানি
    মিথ্যার গুরু,ধ্যান-জ্ঞাণ সব
    গোয়েবলস্-কেই মানি।
    মহামারী আজ সত্যকথার,
    মিথ্যা-মহোৎসবে
    শর্ট-কাট মেরে বাঁ…Read More

    4
    2 Comments
  • আইজুদ্দিন
    – ফারহাত আহমেদ
    ট্রাকের তলার ফুয়েল ট্যাংকি
    আমার কথা বলছে
    আর্টিস্ট দিয়ে লিখিয়ে রেখেছে
    জন্ম থেকে জ্বলছে।
    তন্ত্রের পরে তন্ত্র এসেছে
    সভ্যতা আজো শেখোনি…
    “কষ্টে আছি-আইজুদ্দিন”
    লেখাটা কোথাও দ্যাখোনি?
    কমরেড বলে,“হাতিয়ার তোলা
    ট্রেনিং এখনো ভুলিনি”
    যুদ্ধ কখনো শেষ হয়না
    তুলেও কিচ্ছু তুলিনি।

    4
    4 Comments
  • পরাজয়
    – ফারহাত আহমেদ
    ভাংতি কিছু
    পয়সা ছাড়া
    পকেট ফাঁকা
    কিচ্ছুটি নেই
    সুকতলাটা
    বিগড়ে গেছে
    চলছে না পা
    আজ কিছুতেই ।
    বিশটি টাকা
    জুটলে পরে
    ঘন্টা খানেক
    রিক্সা করে
    চলতো সফর
    তিলোত্তমায়
    বড্ড রোদের
    দ্বি-প্রহরে ।
    বলতে বারণ
    মন ভালো নেই
    একলা ভীষণ
    যবু থবু
    বুক-পকেটে
    মুখখানা তার
    সঙ্গোপনে
    দেখছি তবু ।
    টাটাচ্ছে পা
    আজকে বড়ো
    পলেস্তরা…Read More

    4
    2 Comments
  • এলিমেন্টারি
    – ফারহাত আহমেদ
    দরজার নীচে পত্রিকা পাবে,
    কলিংবেল তা বলছে
    কলঘর থেকে ঠাস ঠাস মানে
    আড়ং ধোলাই চলছে।
    সাড়ে আটটায় রওনা মানে
    ছটফট করে মনটা
    রাস্তার জ্যাম তিরিশ মিনিট,
    লেট হয় আধা ঘন্টা।
    বিনাকারণে বকা খাই মানে
    এই ঝড় নীচে নামছে
    শীতকাল,তবু কর্তার রাগে
    কেরানী বেচারা ঘামছে।
    রান্নাঘরের লবডংকাও
    অমৃতসম ঠেকলে
    “বড়ো প্রেম শুধু…Read More

    5
    4 Comments
  • অন্তর্ধান
    – ফারহাত আহমেদ
    দূরপাল্লার কোন
    রেল গাড়ি সাঁঝ বেলা
    হারায় তেপান্তরে
    দিয়ে শেষ হুইসেল্
    আমিও হারিয়ে যাবো
    রেল গাড়িটার মতো
    সুখ শুধু মরীচিকা
    তুমি পাশ-আমি ফেল ।
    একদিন চেয়ে দেখি
    কাশবনে ট্র্যাক্টর
    বাতাসের শেষ ছোঁয়া
    যায় তারে দিয়ে যায়
    আমিও তোমার সাথী
    কাশফুল জেনে রেখো
    সীমা দিয়ে সব বাঁধা
    তুমি-আমি অসহায় ।
    কাশবন, রেল রোড
    তারপর টি-স্টল…Read More

    3
    4 Comments
  • একটি মিথ্যা গল্প
    – ফারহাত আহমেদ
    প্রলয়ের ক্ষণে
    শয়তান হাসে
    নিঃশ্বাস জুড়ে আক্ষেপ
    মোমবাতি যেন
    দমকা হাওয়া
    আয়ু তার বড়ো সংক্ষেপ ।
    মানুষের বেশে
    মরণের হানা
    ছারপোকা কাটে দেশ
    ছয়ফুট নিচে
    ইতিহাস যতো
    মাটিচাপা-সবশেষ ।
    শার্টের ভাঁজে
    রক্তের ফোঁটা
    মাটিতেও দেখি অল্প
    পলিথিন ভরা
    আলামত তবু
    একটি মিথ্যা গল্প ।

    2
    2 Comments
  • প‌রিপূরক
    – ফারহাত আহমেদ
    চাইলে চাইবে বেহায়া হ‌য়ে,
    নইলে চাইবে‌ না,
    গাইলে গাইবে ঘুমপাড়ানী,
    নইলে গাইবে না।
    সত্য-‌মিথ্যা, সাদা-কা‌লো,
    অর্ধস‌ত্যে ভয়,
    ভালবাস‌বে হৃদয় দি‌য়ে,
    মাথা দি‌য়ে নয়।
    কচ্ছপ হ‌য়ে কামড় দিও,
    হাতী হ‌য়ে পাড়া,
    অং‌কে ডাবল জি‌রো পা‌বে,
    তু‌মি,‌ আমি ছাড়া।

    3
    8 Comments
  • অর্ধসত্য
    – ফারহাত আহমেদ
    নীল রঙা শাড়ি পরে
    আসবে আমার কাছে
    কথা ছিল তুমি-আমি
    ফ্রেমে হবো বন্দী
    কথা দিয়ে রাখলে না
    ফ্রেম, শাড়ি সব ছিল
    অন্য কোথাও গিয়ে
    করেছিলে সন্ধি ।
    ঠক্ ঠক্ শীত রাতে
    শেয়ালেরা ডেকে ওঠে
    আর সব ছিল ঘুমে
    নিশ্চুপ চরাচর
    মনে পড়ে নিশিরাতে
    সেল্ ফোনে তুমি ছিলে
    বলেছিলে “কথা হবে
    রাত একটার পর” ।
    আমাদের কথা বলা
    কত বাকী, কিছু সারা…Read More

    4
    4 Comments
  • অশরীরী
    – ফারহাত আহমেদ
    যাস্ নে নদীর পাড়ে
    অশ্বত্থ গাছ-তলে
    ভূত বাসা বেঁধে আছে
    ঘাড় ধরে মটকায়
    অমাবশ্যার রাতে
    পেত্নীরা না-কি নাচে
    ঝড়-ঝঞ্জার মাঝে
    গাছ জুড়ে লটকায় ।
    ডাঙায় ভূতের মেলা
    জলেতে আরেক খেলা
    দৈত্য-দানোর ছানা
    পাক্ দেয় হুট্-হাট
    সাঁতার কাটতে মানা
    এমন নদীর জলে
    সবাই সটকে থাকে
    বিজন ভূতের ঘাট ।
    সাত-পুরুষে…Read More

    3
    4 Comments
  • শেষকৃত্য
    – ফারহাত আহমেদ
    তারপর নিরবতা
    ধরা পড়া লোকটাকে
    অনায়াসে ছিঁড়ে-খুঁড়ে
    করে যায় সৎকার
    আবেগের গলা টিপে
    অচেনা মুখোশ পরে
    বলে যায় “ভালো আছি-
    পৃথিবী চমৎকার” ।
    সুখটানে সুখ্ বিনে
    কিছু ধোঁয়া আনমনে
    মহাশূণ্যের মাঝে
    ভাঙ্গে-গড়ে বৃত্ত
    থেমে যাবে দেহঘড়ি
    মৃত মানুষের ভিড়ে
    পথ চলা শেষ তার
    শুরু শেষকৃত্য ।
    ইতিহাস মনে রেখো
    এক বুক জ্বালা নিয়…Read More

    2
    6 Comments
  • পিজি থার্টিন
    – ফারহাত আহমেদ
    বড় শখ হয়
    গালাগালিসহ
    স্বরলিপি ফের শিখি
    জীবনের ক্ষোভ,
    মরণের ক্ষোভ,
    ঢেলে ঢেলে কিছু লিখি।
    পৃথিবীটা নয়
    পিজি থার্টিন
    আমরাও আছি অল্প,
    পৃথিবীটা নয়
    পোলাও-কোরমা
    মিঠা মিঠা কোন গল্প।

    4
    8 Comments
  • রিমাইন্ডার ফ‌র্টি
    – ফারহাত আহমেদ
    জু‌লি‌য়ট হয়ে লাভ নাই, তা‌রে,
    রো‌মিও ভা‌লো না বাস‌লে,
    দুর্গন্ধরা পালা‌তে চায় না,
    ধাঙ্গড় না আস‌লে।
    শিল্পী বেসু‌রো বাদ্যয‌ন্ত্রে
    স্বর সুর ক‌রে শিল্পে,
    ক‌বি ছুঁ‌য়ে দি‌লে প্রাণ ফি‌রে পাওয়া
    ক‌বিতা চর‌ণে মিল‌বে।

    3
    2 Comments
  • রিমাইন্ডার থা‌র্টি নাইন
    – ফারহাত আহমেদ
    ‌তোয়া‌লে জ‌ড়ি‌য়ে গরম লা‌গে,
    শরম লা‌গে তা খুল‌তে,
    আদর ক‌রে বাঁদর ডা‌কে,
    ভা‌লো লা‌গে তবু ঝুলতে।
    ন‌খের ওপর শ‌খের প্র‌লেপ,
    অম‌লিন হা‌সি চল‌ছেই,
    লো‌কের খা‌লি, চো‌খের বা‌লি,
    আকথা কুকথা বল‌ছেই।
    সুন্দর, আ‌রো সুন্দর হ‌লে
    সবার নজর কাড়‌বেই,
    আল্ গার য‌দি বল্ গা ছু‌টে,
    সমস্যা তো বাড়‌বেই।…Read More

    4
    4 Comments
  • রিমাইন্ডার থা‌র্টি এইট
    – ফারহাত আহমেদ
    স্বকীয়তা ভূত,
    মাথায় চাপ‌লে,
    ভূত খা‌লি কথা কয়,
    তা‌লে তাল দাও,
    প্রশ্ন ক‌রো না,
    প্র‌শ্নে প্রশ্ন হয়।

  • রিমাইন্ডার থা‌র্টি সে‌ভেন
    – ফারহাত আহমেদ
    বিড়া‌লের বাঘ. হওয়ার পথটা
    নড়ব‌ড়ে, এ‌লো‌মে‌লো,
    টিম্ টিমে আ‌লো, আয়নার জো‌রে,
    গো‌য়েবলস্ খুঁ‌জে পে‌লো।
    ‌জি‌তে গে‌লে তার, শাবা‌শির খোঁ‌জে
    হ‌ন্যে যখন হা‌য়েনা,
    ইঁদুর গ‌র্তে হে‌রে গে‌লে, কেউ
    দা‌য়ের ভাগটা নেয় না।

  • রিমাইন্ডার থা‌র্টি সিক্স
    – ফারহাত আহমেদ
    হা‌রি‌কেন জ্বে‌লে যা‌রে খোঁ‌জো য‌দি,
    সে তোমার খোঁজ নেয় না,
    যত দাম তা‌রে দাও তু‌মি তার
    সিঁ‌কিভাগ জে‌নো দেয় না।
    যেখা‌নে তোমার দাম নেই তু‌মি
    সেখা‌নে সস্তা হ‌য়ো না,
    উ‌পেক্ষা আর অব‌হেলা কা‌রো,
    স‌য়ো না, স‌য়ো না, স‌য়ো না।

  • রিমাইন্ডার থা‌র্টি ফাইভ
    – ফারহাত আহমেদ
    কথারা বড়ই যন্ত্রণা ক‌রে
    রাখ‌বো কোন্ টা ফেল‌বো,
    লজ্জাবতী কোন্ কথাটায়
    পাট্ খু‌লে খু‌লে মেল‌বো।
    নিজ কা‌নে শু‌নে ভুল বু‌ঝে শুরু
    তুমুল মাতামা‌তি,
    কথার বাসরে বর ক‌নে সে‌জে
    শূ‌ণ্যে বসত্ পা‌তি।

    3
    2 Comments
  • রিমাইন্ডার থা‌র্টি ফোর
    – ফারহাত আহমেদ
    বস‌তে দি‌লে শু‌তে চায় সে যে
    দাঁ‌ড়ি‌য়ে থাক‌লে বস‌তে,
    “চাইনা” ব‌লে চল‌ছে ম‌নে‌তে
    অংক কষ‌তে কষতে।
    মানুষ একটা অতল কুয়া,
    কিছু না‌কি তার লা‌গেনা,
    এইটুকু মু‌খে এত বড় হা,
    না চাওয়ার কিছু থা‌কেনা।

  • রিমাইন্ডার থা‌র্টি থ্রী
    – ফারহাত আহমেদ
    সা‌রিবাঁধা য‌তো
    পিপড়ার দল
    জানায় বৃ‌ষ্টি আস‌ছে,
    শেয়া‌রের দাম
    য‌দি বা‌ড়ে জে‌নো
    ‌হোল্ডার তার ফাঁস‌ছে।
    কিচ্ছু পা‌রেনা
    দেখ‌তে ভা‌লোকে
    মাকাল মাকাল লাগ‌বে,
    পোসপাস ক‌রে
    ফেলটুস হ‌লে
    ভাব তার বে‌শি থাক‌বে।
    কথার ভা‌গ্য
    উলুবন হ‌লে
    নি‌জে‌কে গু‌টি‌য়ে নেই,
    নাক ডে‌কে ডে‌কে
    নাক ডে‌কে ডে‌কে
    ঘু‌মের জানান্ দেই।

  • Load More Posts
Skip to toolbar