-
রিমাইন্ডার থার্টিন
– ফারহাত আহমেদ
শক্তের সাথে নরমের বাস
একসাথে আগাগোড়া,
কুসুম কোমল হৃদয় কিন্তু
কসাইয়ের হাতজোড়া।
কান্না আছে কান্না ছিলো
ভেবোনা কপালপোড়া,
মঞ্চ তোমার, উঠে পড়ো, দ্যাখো
তৈরী ফুলের তোড়া।4 Comments -
রিমাইন্ডার টুয়েলভ
– ফারহাত আহমেদ
গায়ের জোরে,
চালাকি করে
যখন কিছু হয়,
মন থেকে কেউ
মানতে চায় না
প্রশ্ন কথা কয়।
রাঙা চোখ আরো
টক্ টক্ টক্
চালাক বনে ধূর্ত,
সত্য ঘুমায়
কালো চশমায়
মিথ্যাগুলো মূর্ত।2 Comments -
রিমাইন্ডার ইলেভেন
– ফারহাত আহমেদ
কবিতা পড়ে মতামত দেই
মাতামাতি সারা রাত,
আমার কবিতা : পাঠক সংখ্যা
তিরাশি, কমেন্ট সাত।
এটাও একটা কারণ বটে
কেন আমি যেতে চাই,
কোথায় যাবো বুঝতে পারি না
তাই আজো রয়ে যাই।
আউট অভ বক্স জীবন ধরো,
মুচির, মালীর, ধোপার,
পাঠক, কমেন্ট থাকুক তোমার
তুমি যেন বাপু কার?6 Comments -
রিমাইন্ডার টেন
– ফারহাত আহমেদ
চোরের মতো কাছে আসো তুমি
চুপিসারে রেখে ঢেকে,
যুদ্ধের মাঝে জন্ম আমার
যোদ্ধা জন্ম থেকে।
রণে কোনদিন ভঙ্গ দেইনি
নিশ্চিত থেকো, দেবো না,
সংকোচ ভরা সমর্থণকে
তুমি চাইলেও নেবো না।4 Comments -
রিমাইন্ডার নাইন
– ফারহাত আহমেদ
লালবাতি কয় “প্রবেশ নিষেধ”
লালকালি দেয় গোল্লা,
লাল লাল চোখ ছোট্টবেলায়
করতে দেয়নি হল্লা।
লালফিতা তার দৌরাত্ব্যে
জীবন করে পন্ড,
ভালবাসলেও লাল দিয়ে ভরা
আমার তাবৎ দন্ড।
অথচ যা কিছু পাগলের মতো
চেয়েছে বিগত কাল
জামা জুতো ফিতে সব খেলনা
চেয়েছি চেয়েছি লাল !8 Comments -
ফারহাত আহমেদ and
Fatema tuz zahra are now friends
-
Md Ashfak Sayed and
ফারহাত আহমেদ are now friends
-
রিমাইন্ডার এইট
– ফারহাত আহমেদ
দোষ করলেও পড়বে না চোখে
শাক দিয়ে মাছ ঢাকি,
শান্তির দিনে সাতখুন মাফ
গালিও আদরে ডাকি।
তোমার সাথে যখন আমার
কঠিন ঝগড়া লাগে,
দোষগুলো হয় নিজেরটা ভুল
তোমারটা পাপ রাগে।
আমার পাপেও শান্তির দিনে
তোমার মুখটা বন্ধ,
হাত মুখ চলে যুদ্ধের দিনে
চোখগুলো থা…Read More4 Comments -
রিমাইন্ডার সেভেন
– ফারহাত আহমেদ
মেরেছে কে? হিন্দু।
বলতে পারিনা মানুষ মেরেছে
বায়াসড্ বিন্দু বিন্দু।মরেছে কে? মুসলমান।
বলতে পারি না মানুষ মরেছে
মস্তিষ্কে শয়তান।আক্রমণটা ধর্মভেদে
যুদ্ধ ফ্লেভারে দাঙ্গা তাল্ ,
“ইলেকশন যে অনেক দূরে
আমার এখন দুল্ কি চাল্ !”তুমি মরলে আমি কাঁদিনা…Read More
4 Comments -
রিমাইন্ডার সিক্স
– ফারহাত আহমেদ
হেরে যাবো জানি জানার পরেও
জয়ের ছক্ টা কষি,
বিশ্বাস করো, হাসি হাসি মুখে
শত্রুর সাথে বসি।
অন্ধকারে স্বপ্ন আমার
আলোর নাচন নাচে,
বন্ধ দরজা আমায় বলে
খোলার রাস্তা আছে।
মিত্র যখন মোশতাক হয়,
পেছনে আঘাত পাই,
পরাজয়কে বদলাই জয়ে
তারপরো হেরে যাই।11 Comments -
-
Md. Habibur Rahman and
ফারহাত আহমেদ are now friends
-
রিমাইন্ডার ফাইভ
– ফারহাত আহমেদ
একটা জীবনে কতকিছু ঘটে
সবকিছু মনে থাকে?
আমি ভুলে যাই, তুই ভুলে যাস্
কেউ ঠিক লিখে রাখে।
পাত্র-পাত্রী, ঘটনা তারিখ
সব ঠিক, নেই সাড়া,
হতেই পারে সবটুকু শুধু
উদযাপনটা ছাড়া।আজকে কয় তারিখ?
উদযাপনে তারিখ লাগেনা
কলিজা লাগে, শিখ্ ।6 Comments -
রিমাইন্ডার ফোর
– ফারহাত আহমেদ
ছলে-কলে-বলে সবকিছু চলে
বিবেক কিচ্ছু বলে না,
ইস্কুলগুলো বন্ধ করো,
দুনিয়া ওপাঠে চলে না।
আদর্শ পাঠ আলগোছে রেখে
বাটপাড়ি পাঠ শিখি,
বলার যখন কিচ্ছু থাকে না,
তখন কবিতা লিখি।6 Comments -
রিমাইন্ডার থ্রী
– ফারহাত আহমেদ
সুন্দর বুঝি সুন্দর খোঁজে,
কষ্টে কষ্ট চাই ,
নষ্টের পিছে নষ্টাই কেন
দুঃখে দুঃখ নাই।
ভোর যদি হয় রাত্রির শেষ
দুঃখের পরে সুখ,
দুঃখের পর দুঃখে কেষ্টা,
কোথায় লুকাও মুখ?4 Comments -
ফারহাত আহমেদ Changed their profile cover
4 Comments -
রিমাইন্ডার টু
– ফারহাত আহমেদ
একলা থাকতে চাওয়ার
প্রাকৃতিক ইচ্ছায়
বাঁধা হয় সামাজিক চাওয়া পাওয়া।
এক-কে হতে হয় একান্নবর্তী,
একবচন বহুবচন।
বহুত্বে মজাও আছে।
প্রকৃতি বলে,
মানুষ নাকি একগামী নয়।
দশের লাঠির আঁড়ে থাকুক লুকানো
আমার বহুগামিতা।
কবরে তো একাই যাবো।10 Comments -
রিমাইন্ডার ওয়ান
– ফারহাত আহমেদ
সবকিছু নাকি
একা একা হয়
এই ধরো আসা যাওয়া,
শূণ্যে বিশাল
সংসার তার
উপরে নীচে হাওয়া।8 Comments -
তালকানা ৪০
– ফারহাত আহমেদ
শঙ্কায় পঙ্কিল
পাপ নিয়ে দিনটায়,
রাতভর পাপাচার,
দিনটায় চিন্তায়।
পাপী, পাপ, পাপাচার,
বিজয়ের ডঙ্কায়,
দিবানিশি চলমান,
থাকলেও শঙ্কা।8 Comments -
তালকানা ৩৯
– ফারহাত আহমেদ
মাত্রা ছাড়ানো বাগাড়ম্বরে
হতাশ, কাহিল, স্তব্ধ,
একা বসে খুঁজি নির্জন তট,
নিরিবিলি, নিস্তব্ধ।নিস্তব্ধতা ভালোবাসি, দ্যাখো,
নির্জন হতে পারি না,
একা একা বসে সাত পাঁচ ভাবি,
দরকারি, দরকারি না।ভালো কি, ভালো না, বুঝতে বুঝতে
সময় দাঁড়িয়ে রয় না,
একা একা একা চলতে চলতে,
তারপর চলা হয় না।10 Comments-
-
-
“নিস্তব্ধতা ভালোবাসি, দ্যাখো,
নির্জন হতে পারি না,
একা একা বসে সাত পাঁচ ভাবি,
দরকারি, দরকারি না।” ঠিক যেন আমার কথা লিখেছেন কবিপ্রিয়! আমিও যে বসে বসে ভাবি এসবি! -
-
-
তালকানা ৩৮
– ফারহাত আহমেদ
পানদানে বিষ, খান্দান শেষ,
বেওয়াফা চালায় তখত্ ,
ঈমানদার এক ঘুণপোকা আমি,
বাকি সব কমবখ্ত্।
চন্দনে গড়া মসনদ্ তোর,
টিকবে না লিখে রাখ্ ,
দুনিয়া শুনবে নাখোশ ঘুণের
আক্রমণের ডাক।2 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan








দারুণ…💐