-
🌺নব্য জন্ম🌺
-J.F.
🪶🪶🪶🪶🪶🪶🪶🪶🪶পুরোনো সে দিন ধুলোর মতন উড়িয়ে দিয়ে বায়ু,
নতুন প্রাণের আবাহন আজ বাড়ায় পরম আয়ু।
জন্ম মানেই নতুন জন্মানো পরমাত্মার টানে,
হৃদয়কুটির পূর্ণ হবে যে ঐশ্বরিক গানে।জরা ও গ্লানি দূরে সরে যায় ভোরের আলো হাসে,
পুণ্য আলোক নামুক ধরায় সবার চারপাশে।
দেহ তো কেবল নশ্বর আধার জীর্ণ হওয়ার ডর,
জন্মদিনটি মনে করিয়ে দেয় আত্মা যে অমর।বছর বছর আসে এই দিন নতুন হওয়ার লাগি,
ভুলিয়ে দিতে ক্ষুদ্র আমিত্ব আমরা যেন জাগি।
সবার জীবন সার্থক হোক সত্যের সে পথে,
যাত্রা চলুক মহাজীবনের দিব্য আলোক রথে।আজকে সবার জন্মদিন হোক শুদ্ধ হওয়ার ক্ষণ,
সবার মাঝে জন্ম নিক সে পরম এক জন।
আধ্যাত্মিক এই চেতনায় ধন্য হোক প্রাণ,
নতুন জন্ম আনবে বয়ে আজ শান্তিরই কল্যাণ !!3 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t

রবীন্দ্রনাথ আর সুফিবাদী দর্শনের এক অপূর্ব সমন্বয় ঘটেছে আপনার এই পঙক্তিগুলোতে।