-
পঞ্চাশের খবর
——————
সকালে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার খবরে দেখলাম
প্রতিটি মানুষ পঞ্চাশের পর থেকেই
ধীরে ধীরে ভুলতে থাকে সব কিছু!
তারপরই মনে হলো আমিতো কালই পঞ্চাশ পার করলাম।সাথে সাথে বুঝতে পারলাম আমিও ভুলতে শুরু করেছি গতকাল থেকেই,
গতকালের সারাদিনের কথা ভাবলাম,
পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল
অথচ তখন নামটাই মনে করতে পারিনি,…Read More8 Comments -
রাহুল চন্দ্র দাস and
G M Harun Rashid are now friends
-
কবি, এই কবি!
—————-
মধ্যদুপুরে মতিঝিলের শাপলা চত্বরে দাঁড়িয়ে বাসের অধীর অপেক্ষায় যখন বিরক্ত,
ঠিক তখনই শুনলাম
নারী কন্ঠে কে যেন বাতাসে শিস বাজিয়ে ডেকে উঠলো,
কবি, এই কবি!আমার মনে হলো আমি ছাড়া নারীর এই উতলা ডাক কেউই শুনেনি,
কারো মধ্যেই কোনো চাঞ্চল্য দেখা গেল না,
অথচ আমার বুকের ভিতরে একটা অস্থিরতা শুরু হলো,
যেন নারীটি আমাকেই ড…Read More6 Comments -
নতুন বছর
—————————
নতুন বছরের শুরুতেই বাজি পোড়ানোর শব্দে
কান বন্ধ হবার মতো হয়ে যাওয়ার দশা হয় যখন,
তখনই আমার উত্তর যাত্রাবাড়ির কথা মনে পড়ে।
যাত্রাবাড়ির কথা মনে পড়লে চোখের সামনে দিয়ে সিনেমার মতো ভেসে ওঠে মনে,
ইট বিছানো ভাঙাচোরা রাস্তা,
টিনের আর ইটের বিল্ডিংয়ের সহ অবস্থানে
রাস্তার টিউবওয়েলের নিচে বসে হাসি মুখে…Read More7 Comments -
রিজার্ভ
————————————
‘রিজার্ভ কমে গেলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়বে?’
এই বিষয়ে আলোচনার জন্য ভুল করে আমার মতো একজন অখ্যাত কবিকে টিভির টকশোতে ডাকা হলো।একজন সুপরিচিত অর্থনীতির বিশেষজ্ঞ শুরুতেই বললেন,
‘রিজার্ভ মানে দেশের মেরুদণ্ড,
রিজার্ভ কমে গেলে দেশ দুর্বল হয়ে যাবে,
অভাব দেখা দেবে,
সব কিছুর দাম বেড়ে য…Read More7 Comments -
অর্ধেক জীবন
—————-
তোমাদের মহল্লায় এসেছি কতদিন পর
কিছুতেই হিসেব করে বলতে পারছি না!শুধু মনে আছে সেদিন তোমার বাড়ির গলিতে ঢুকতেই
কালো রংয়ের একটা কুকুর আমার শরীর ঘেঁষে হাঁটতে শুরু করেছিল।
তোমার তেতলার বারান্দায় তাকাতেই দেখেছিলাম,
বারান্দা বরাবর বিদ্যুৎতের তারে একটা ঘুড়ি আর একটা মরা কাক একসাথে ঝুলছিল,
আর বারান্দায় কেউ দাঁড়িয়ে নে…Read More6 Comments -
১০৭ নং দুঃখটা
———————–
১০৭ নং দুঃখটা বড্ড কষ্টে ফেলেছে আমাকে।
কষ্টটা হঠাৎ করেই শুরু হলো এক কলিজাপোড়া দুঃস্বপ্নের ঝাপটাতে।
বুকের ভিতর আস্ত একটা পুরাতন বাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে পড়লো সেই কষ্টে।
আশ্চর্য!!
চারিদিক থেকে চেনা-অচেনা অনেক মানুষই চলে এল মুহূর্তেই-
ভেঙ্গে যাওয়া সেই বুকের বাড়ি থেকে কিছু না কিছু কুড়াতে ।
অতি আপনজন…Read More -
একজীবন সমান বিশ টাকা
——————————-
গত শতকে আমাদের অভাবের দিনে
বালক বেলায় এক শীতের সকালে বুক ভেঙে যাবার মতো কষ্ট দিয়ে
আমার হাফপ্যান্টের পকেট থেকে হারিয়ে গিয়েছিল বাজারের বিশ টাকা!মা তার মাটির রংয়ের শাড়ির আঁচল থেকে খুব যত্ন করে খুলে দিয়েছিল বিশ টাকার নোটটা।
মাছের বাজারে মাছ কেনার পর পকেটে হ…Read More4 Comments -
নীলা’পা একজনই হয়
———————————
উবারের ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে আশেপাশের ঘর বাড়ির দিকে কৌতুহলে ভরে তাকাল বাদল। বিকেলের বিষণ্ন আলোতে সবই অপরিচিত লাগছে তার কাছে । প্রায় বিশ বছর পরে যাত্রাবাড়ির ওয়াসা গলির এই মহল্লায় ফিরলো সে ।তার জন্ম আর বেড়ে উঠা এই মহল্লায় তিনটি ভাড়া বাড়িতে।
গলির মুখের সেই টেইলার্সের দোকানটা এখন…Read More
2 Comments -
হারিয়ে যাওয়া নারী ও নাকফুলের গল্প
————————————
মাসের শেষ আজ
শাহেদ বসে আছে ভ্যানগাড়ীর উপর। ভাড়া বাসা বদলাচ্ছে সে। কোলের উপর সাবধানে একটি ছোট্ট মাছের এক্যোরিয়াম ধরে বসে আছে। পাঁচ ছয়টা বিভিন্ন মাছ সাঁতার কাটছে সেই এক্যোরিয়ামের পানিতে।
ভ্যানগাড়িওয়ালা শাহেদের দিকে ঘাড় ঘুরিয়ে বারবার একই কথা বলছে।
-ভুল হইছে মারত্নক ভুল, এক ভ…Read More
8 Comments -
মনোলীনা যেন আর না যায়
——————————-
আজ বিজয়ের দিনে
ঈশ্বর মনোলীনার সাথে আমার প্রথম দেখার ব্যবস্থা করে দিলেন।
প্রথম দেখাতেই সাহস করে মনোলীনার কাছে জানতে চাইলাম,
“কতদিন মনে মনে ডেকেছি তোমাকে , এতদিনে তোমার সময় হলো?”
একথা বলার সাথে সাথে পৌষের শীতল রোদের সাথে আমার বুক থেকে কয়েকটি ফড়িং মুক্তি পেয়ে আকাশে উড়ে গেল,
আর মনোলীনা সেই আকাশের দিকে তাকি…Read More8 Comments -
আমার মায়ের বিজয় দিবস
——————————–
আমাদের দক্ষিনের জানালা খুলতেই
একটা শীতল হাওয়া চোখে মুখে ছুঁয়ে যায়,
জানালার পাশঘেঁষা আম গাছটায় একটা কাক বসে ঝিমোচ্ছিল তখন,
আমার চোখে চোখ পড়তেই কাকটা আকাশে উড়ে গেল।
কাকের ডানার ঝাঁপটায় দুটি শুকনো আম পাতা
উড়তে উড়তে এসে পড়ল ঘরের উল্টোদিকেই
রাস্তায় চায়ের দোকানের সামনের মাটিতে।…Read More8 Comments -
মাননীয়রা কি শুনতে পান?
—————–
চিরকাল আমাদেরই কেন গরিব থাকতে হবে!
ভাবতেই রাগের মাথায়
চোখ থেকে একফোঁটা আগুন ঝরে পড়ল মাটিতে,
আগুনের তাপে পুঁড়তে পুড়তে
আমার দিন যায় রাত চলে যায়,
মাঝে মাঝে ফায়ার সার্ভিস হর্ন বাজাতে বাজাতে চলে আসে বুকে
সান্ত্বনার জল ঢেলে বীরের বেশে ফায়ারম্যানরা
ফটো তুলে ক্যামেরার আলোর ঝলকানিতে।গরিব হতে…Read More
6 Comments -
একটি অমিমাংসিত প্রেমের বায়োডাটা
_______________________
বয়স
ছেলেটির- উনিশ,
মেয়েটির -সতেরো।
নাম-অপ্রাসংগিক তাই দেওয়া হলোনা।প্রেমের জন্ম সময় – সন্ধ্যে ৫-৪৫ মিনিট।
সেই সময় সূর্য বিষন্ন আলো ছড়াতে ছড়াতে পৃথিবীর কফিনে ঢুকে যাচ্ছিলো ।প্রেমের জন্ম- লম্বা চুলের
জিন্স্ প্যান্ট পরা ছেলেটি যখন মাস্তানের ভাব ধরে-
৫৫৫ বাংলা সিগা…Read More8 Comments-
-
-
-
হ্যাঁ, ঠিক! কবির সাথে জমিয়ে আড্ডা দেয়ার ইচ্ছে আমারো আছে! @Prithula
-
-
এক অসম পার্থক্য
——————–
রাস্তায় নামলেই-
অজস্র পরিচিত -অপরিচিত মানুষ,
অজস্র কথার কথা,
অসংখ্য যান্ত্রিক-অযান্ত্রিক গাড়ি,
ছাদহীন একটা আকাশ,
বিদ্যুতের তারের উপর কিছু ক্ষুধার্ত কাক
আর রাস্তার কিছু বেওয়ারিশ কুকুর।ফের ক্লান্ত হয়ে ঘরে ঢুকলেই অজস্র নির্বাক সময়,
অজস্র অন্ধ কষ্ট,
একটা নির্বাক ভাঙা আয়না,
একটা নষ্ট লাইট,…Read More7 Comments -
ভীড়ের মাঝেও আমরা সবাই একা
——————————–
ঢাকা শহরের অলিতে গলিতে
ল্যাম্পপোস্টের গায়ে ঝুলে থাকা
মাকড়সার জালের মতো সারি সারি
তারের নিচ দিয়ে অজস্র
মানুষের ভীড়ে বিপন্ন
ভাবে হেটে যাওয়া
একজন মানুষ
আকাশের…Read More11 Comments-
-
-
-
ঠিক কতটা বললে কবিতাটার প্রশংসা করা হবে জানি না! একটা বিষন্নতার সুর আর ভালোলাগার আমেজ একসাথে কাজ করছে।
-
-
-
খুন নিয়ে একটি পুলিশী প্রতিবেদন
– —————–
নাম- পাওয়া যায়নি
বয়স- আনুমানিক ৪৫ থেকে ৫০ এর কাছাকাছি একজন মানুষ।
গভীর রাতে মৃত অবস্হায় পড়েছিলো নির্জন রাস্তায় ।
সেদিন ভরা পূর্ণিমা ছিলো।ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট ভাবে বলা হয়েছে-
মৃত অবস্হায় লোকটির চোখ খোলা ছিলো,
সেখানে অসংখ্য জোনাকি খেলছিলো,
আর পূর্…Read More11 Comments -
গভীর রাতের ফরমান
——————-
আজ গভীর রাতে আকাশে কেনো বৃষ্টির এত মাতামাতি!!
বৃষ্টির মাতলামিতে আমার আমার বুকেও মাতালামি শুরু হয় মূর্খ বালকের মতো।
আজ আমি বৃষ্টিতে ভিজবো।ও মেঘ একবার শুধু তাকে ফরমান পাঠাও-
আজ রাতে যেনো সে বৃষ্টিতে না ভিজে।
বৃষ্টির জলেও আগুন ধরে যাবে তার শরীরের স্পর্শে।
সকাল হতেই তার শহরে বদনামের বাতাস বইবে…Read More8 Comments -
নিহত কবিতার উপকথা
– ———————
রাতের আকাশে কোথায় যে লুকালো চাঁদ!
-অন্ধকারে অন্ধ হয়ে হাতরাচ্ছি আকাশে
যদি এক ফোঁটা চাঁদ খুঁজে পাই।
আমার একটু পূর্ণিমার আলো দরকার।
ভুল করে ফেলি এখন অহরহ,
-একটুকরো চাঁদের আলোর অভাবে।ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছি
ঘর থেকে অনেক দূরের তেমাথার বটগাছের নিচে।
সাথের ব্যাগে লুকিয…Read More8 Comments -
কবি’র আত্মহত্যা
——————–
গভীর রাত,
দশ তলার গ্রিলহীন বারান্দায় একজন কবি দাড়িয়ে আছেন,
একবার উনি নিচের দিকে রাস্তার ছুটন্ত গাড়ীর আলো গুলোর দিকে তাকাচ্ছেন,
আরেকবার পূর্নিমার চাঁদের দিকে তাকাচ্ছেন,
ঘরের টেবিলে কলম দিয়ে চাপা দেওয়া আছে সাদা কিছু কাগজ,
হঠাৎ হঠাৎ কাগজ কলমের দিকেও তাকাচ্ছেন কবি,
এখনো স্হির করতে পারছেন না,
আজই…Read More4 Comments - Load More Posts
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali





মনে রাখার চেয়ে ভুলে যাওয়া কঠিন কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!