-
সময় সব ঠিক করে রাখে
———————
সময় সব ঠিক করে রাখে
কখন কী করতে হবে !
তা নাহলে জীবনের এতো কাজ থাকতে
আমি মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো কেন একাকী?সমতলে সংসারে আমার জন্য অপেক্ষায় থাকে. অসংখ্য মানুষ,
আর সারাদিন আমাকে ডাকে সেই সব মানুষের ভেতরের লোভ, হিংসা, ঘৃনা, মায়া মমতা আর ভালোবাসাগুলো ।আমিতো এই সব কিছু নিয়েই
সংসারে এক জীবন পার করে দিতে পারতাম।
অথচ সময় আমাকে প্রায়ই একাকী পাহাড়ের চূড়ায় বসিয়ে রাখে।পাহাড়ের চূড়ায় উঠে বসলেই আমি শুনতে পাই
বুকের ভেতরে জেগে উঠা এক নারীর ডাক।
সেই ডাকে আমার শরীরের ভেতরের একজন পুরুষ জলে ডুবতে থাকে,
মাছের মতো ভাসতে থাকে আমার শরীরের জলে সেই নারীর শরীর।
আর বারবার সেই জল থেকে পুরুষটিকে টেনে তুলে নারীটি প্রচণ্ড কামনায়।আচমকাই টের পাই এই বুকে
সময় আমাকে পাহাড়ের চূড়ার যতই উপরে টেনে নিয়ে যাক না কেন,
আমি একেবারেই সাধারণ সংসারী পুরুষ।সময় সব ঠিক করে রাখে
কখন কী করতে হবে!
তবুও কেন যে মনে হয়
মাঝে মাঝে সেই নারীর আলিঙ্গন থেকে থেকে মুক্ত হয়ে
ঘরের দরজা জানালা খুলে আমাকেও দেখে নিতে হবে পৃথিবী।শুধু কি আমি একাই
নাকি পৃথিবীর আরো কিছু পুরুষ মানুষও
পাহাড়ের চূড়া থেকে নেমে
এখনো সংসারে পড়ে আছে
আমারই মতো সাধারণ সংসারী মানুষ হয়ে।
——————
র শি দ হা রু ন
১০/০৪/২০২২8 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



শুভেচ্ছা!