Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    3 years, 8 months ago

    মদে আমার নেশা হয় না
    —————————-
    মদে আমার নেশা হয় না
    কথায় নেশা হয়!

    শুধু কথার নেশার মাতলামিতে
    আমার দু’পা টলমল করে,
    মাথা চরকির মতো ভনভন করে ঘোরে;
    বুকের ভিতরে জ্বলে যায়- অ‌দৃশ্য আগুনে ছ্যাত ছ্যাত করে।
    কখনো কখনো দু’হাতের আঙুলও গুনতে গেলে একটা দুটো কম বেশি হয়ে যায় নেশার ঘোরে।

    চারদিকে শুধু কথারইতো কারবার,
    – রাজনৈতিক সব চাতুরি কথাবার্তায় আজ শব্দ দূষণ,
    -সাংবাদপত্রে পাতা জুড়ে শুধু বেতাল কথার নষ্ট মেলা,
    -ব্যবসায়ীদের লোভের কথায় আমজনতার দীর্ঘশ্বাস,
    -এনজিওদের ছলনাময় কথায়
    গরিবের শরীরের চামড়া পোড়ার গন্ধ বাতাসে ভাসে,
    -কর্পোরেটদের নকল উন্নয়নে
    নকল সুখের গল্পের কথা সবার ড্রয়িং রুমে সাজানো।
    -চারদিকে আমাকে ঘিরে মিথ্যা মানুষের মিথ্যা কথা।
    মুখোশপরা সব কথাতেই
    বুকের ভিতরের তীব্র আগুনে
    আমার মাথার ভিতরে
    মাতাল মাতাল লাগে।

    মদে আমার নেশা হয় না
    কথায় নেশা হয়!

    প্রেমিক প্রেমিকার অভিমানে শব্দহীন কথায়,
    ভালোবাসার মানুষের অবিশ্বাসের কথায়
    বন্ধুর সাথে বন্ধুর প্রতারণার কথায় প্রতিনিয়ত আমার নেশা বাড়ে।

    মদে আমার নেশা হয় না
    কথায় নেশা হয়!

    বন্ধুরা,
    চারিদিকে শধু কথা আর কথা
    এই ধরো,
    সকালবেলায় রাতের কথা,
    শীতের কালে গরমের কথা,
    বৃষ্টির দিনে রোদের কথা,
    নষ্ট প্রেমের নষ্ট কথা,
    এসব কথাতেই
    আমার বুকের ভিতরের তীব্র আগুনে
    মাথার ভিতরে
    মাতাল মাতাল লাগে।

    মদে আমার নেশা হয় না
    কথায় নেশা হয়!
    ————-
    রশিদ হারুন
    ০১/১০/২০২২

    7
    9 Comments
    • বড্ড ভালোলাগল। শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

    • দিনের আলোর মত সত্য কথা!
      তবে নিরেট বাস্তবতার নিরিখে বেশ কঠিন সত্যকে আপনার কবিতার বিষয়বস্তু করেছেন, যা নিদারুণ কঠিন; কবির কথা স্রষ্টার -মৌন- রুদ্র বাণী, ধন্যবাদ! বর্তমান তেলদেয়া কবিদের দেখতে দেখতে যখন নিজের চেহারা দেখতে ঘৃণা হয়, তখন আপনারা এ ভগ্ন বুকে সঞ্চার করেন আসার আলো!

    • আমার নেশা হয় আপনার কবিতায় কবিপ্রিয়! এ নেশা বড় আনন্দের! ভালোবাসা নেবেন!

      • Drako Shajib এই কথাটাই কালকে বলতে চেয়েছিলাম কবি, কিন্তু লিখতে গিয়ে ভুলে অন্য কথা লিখেছি, আপনারা কবি, কি করে হাজার মানুষের মনের কথা এ্ভাবে অনায়াসে লিখে দেন একটু বলবেন? আপনার ও আপনাদের লেখাগুলো পড়লে মনে হয় এ লেখাগুলো যেন আমার জন্য লেখা, প্রত্যেকটা মানুষ এভাবেই নিজের মত করে আপনাদের লেখার অভিব্যক্তিগুলো নিজের করে নেয় অনয়াসে।

      • ধন্যবাদ কবিপ্রিয়!
        আমাদের ভাবনার জগৎ ভিন্ন হতে পারে কিন্তু মনের দিক থেকে আমরা সবাই আসলে একি। তাই একজনের মনের কথাগুলো অন্যজনের মনে সহজেই গেথে যায়, হয়ে ওঠে মনের মত।
        আপনার কথাগুলোও খুব হৃদয়স্পর্শী কবিপ্রিয়! বড় ভালো লাগে গল্প-কবিতার শেষে আপনার হৃদ্য মন্তব্যগুলো পড়তে! ভালোবাসা নেবেন। @arindam-saifullah

      • ধন্যবাদ কবিপ্রিয়

    • মিঠা কথায় চিড়া ভেজে না। অভিনন্দন।

Skip to toolbar