তুলট | Habibun Nahar Mimi | Activity
বীর
হাবিবুন নাহার মিমি
লাখো আবরার রয়েছে ঘুমিয়ে
মাগো তোমার কোলে,
গুড়িয়ে যায় সে হাত; যে হাতের
তর্জনী মাথা তোলে।
প্রতিবাদী এক যুবক যে দেশে
এনেছিলো স্বাধীনতা,
সে দেশে আজ নিষেধ প্রায়ই
প্রতিবাদের কথা।
সোনার ছেলে ফারাজ ও মা
বাঁচাতে তোমার মান,
বন্ধুত্বের খাতিরে হায়
বিলিয়ে দিলো প্রাণ।
শত সোহাগী, হাজার তনুর
অশ্রুতে তুমি সিক্ত,
বলো আর কতো ঝরালে অশ্রু
হবে তুমি মা রিক্ত।
এ দেশে মাগো ভিখারির ধন
ছিনতাই করে লাখপতি,
একাত্তরের দামাল ছেলেরা
কাঁদে দেখে যুব- অধোগতি।
এই কি তোমার স্বপ্ন ছিলো
বলো না মা চিৎকারে,
জীবন প্রদীপ নেভায় কেনো
মাতাল জালিম ফুৎকারে!
রাজপথে আজ হচ্ছে লুট
শত সহস্র তাজা প্রাণ,
প্রতিবাদে কেউ তুললে মাথা
জোটে শুধু মাগো অপমান।
সোনার দেশেতে কেন কোনো মা
বিষপানে মরে সসন্তান,
দেখবে কে আজ এই হাহাকার
সকলেই খোঁজে প্রতিদান।
বিধাতা তোমারে ডেকে বলি আজ
এদেশের পানে ফিরে তাকাও,
দাও ফিরিয়ে নজরুল আবার
আবার মোদের মুজিব দাও।
দাও ফিরিয়ে ভাসানী আর
শেরে বাংলার রণহুংকার,
সোহরাওয়ার্দীর সেই তেজ চাই
খান জাহানের হাতিয়ার।
দাও ফিরিয়ে শাহজালাল আর
বাঁশের কেল্লার তিতুমীর,
অহংকারে অন্ধ আজ মোরা
ওরাই বাংলার আসল বীর।
বীর
হাবিবুন নাহার মিমি
লাখো আবরার রয়েছে ঘুমিয়ে
মাগো তোমার কোলে,
গুড়িয়ে যায় সে হাত; যে হাতের
তর্জনী মাথা তোলে।
প্রতিবাদী এক যুবক যে দেশে
এনেছিলো স্বাধীনতা,
সে দেশে আজ নিষেধ প্রায়ই
প্রতিবাদের কথা।
সোনার ছেলে ফারাজ ও মা
বাঁচাতে তোমার মান,
বন্ধুত্বের খাতিরে হায়
বিলিয়ে দিলো প্রাণ।
শত সোহাগী, হাজার তনুর
অশ্রুতে তুমি সিক্ত,…Read More
গাত্রোত্থান
হাবিবুন নাহার মিমি
মিশরের পিরামিড দেখিয়া তুমি
চমকিত হও বৎস,
স্রষ্টা যার মোর বিধাতার
দয়াসাগরের মৎস।
লম্ফঝম্প করিছ দেখিয়া
আগ্রার তাজমহল,
রাখো নি সন্ধান, তোমারে স্মরিছে
জান্নাতের গুলমহল।
কাল রাতে ছিলে সাগরবক্ষে
তারি ধ্যানে তুমি আছো,
ফিরে যাবে যেথা চিরকাল তরে
তাঁরে ঠিকই ভুলিয়াছ।
রবি-হুমায়ুন জগতে তোমার নিত্য
উঁকিঝুঁকি,
টেবিলের উপর শীর্ণ কুর'আন
তারি হাল দেখেছ কি?
সারা দিনমান ভাবিছ ফিরিয়া
ভবিষ্যৎ দেশের,
ভাবিছ কি কভু, ক'দিন ভরসা তোমার
নিঃশ্বাসের?
তোমা পানে চাহি তোমার প্রভূ
তবু তুমি বেখেয়াল,
ধিক! শত ধিক !! অকৃতজ্ঞ
স্রষ্টা সহিত গড়িস দেয়াল!
কুপথ ছাড়ি, হ পথচারী
মুসাফির রব-রাহের,
দোয়া মাঙ হায়
নিজ, পরিবার, তামাম উম্মাহের।
গাত্রোত্থান
হাবিবুন নাহার মিমি
মিশরের পিরামিড দেখিয়া তুমি
চমকিত হও বৎস,
স্রষ্টা যার মোর বিধাতার
দয়াসাগরের মৎস।
লম্ফঝম্প করিছ দেখিয়া
আগ্রার তাজমহল,
রাখো নি সন্ধান, তোমারে স্মরিছে
জান্নাতের গুলমহল।
কাল রাতে ছিলে সাগরবক্ষে
তারি ধ্যানে তুমি আছো,
ফিরে যাবে যেথা চিরকাল তরে
তাঁরে ঠিকই ভুলিয়াছ।
রবি-হুমায়ুন জগতে তোমার…Read More
মায়া
হাবিবুন নাহার মিমি
যেদিকে চাই নিত্য দেখি
কতো মায়ার খেলা,
উদাস হাওয়ার মায়া দেখেই
যায় কেটে মোর বেলা।
বড়ই কঠিন ছিঁড়ে ফেলা
এইনা মায়ার বাঁধন,
যতই তাড়াও ফের সে আসে
শুধুই বৃথা কাঁদন।
খুব চেনা ওই মুখগুলোতে
কত মায়া জমা,
নেই কোনো তুলনা তার
নেই কোনো উপমা।
মায়া বাড়াস নারে বন্ধু
দুঃখ মনে পাবি,
মায়ায় যদি যাস জড়িয়ে
বল আর কোথায় যাবি!
ছাড়তে মায়া সেই সে কায়া
চোখে ভাসে বারংবার,
হৃদয় সনে যুদ্ধ চলে
অশ্রুস্থলে হাহাকার।
মায়া
হাবিবুন নাহার মিমি
যেদিকে চাই নিত্য দেখি
কতো মায়ার খেলা,
উদাস হাওয়ার মায়া দেখেই
যায় কেটে মোর বেলা।
বড়ই কঠিন ছিঁড়ে ফেলা
এইনা মায়ার বাঁধন,
যতই তাড়াও ফের সে আসে
শুধুই বৃথা কাঁদন।
খুব চেনা ওই মুখগুলোতে
কত মায়া জমা,
নেই কোনো তুলনা তার
নেই কোনো উপমা।
মায়া বাড়াস নারে বন্ধু
দুঃখ মনে পাবি,
মায়ায় যদি যাস জড়িয়ে
বল আর কোথায় যাবি!…Read More
শিটসংস্কৃতি_ও_শিক্ষা
রুমে বসে পেপার পড়ছি। কোভিডের পর এবার আসছে ওমিক্রন! দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি ইয়া বড় এক বান্ডিল নিয়ে ঘরে ঢুকছে নাসরিন।
— কিরে! কি এগুলো?
— নতুন ইয়ারের শিট, সিনিয়র ভাই-আপুদের থেকে জোগাড় করলাম।
টেবিলের উপর শিটের বস্তা রেখে ধপ করে বিছানায় বসলো সে। হাঁপাচ্ছে।
— এত শিট দিয়ে কী করবি?
— এত আর কই? তাসনিমা আরো বেশি জোগাড় করেছে।
— বলিস কী! আচ্ছা শোন, স্যাররা যে বইগুলোর নাম বলেছে বিকেলে ওগুলো কিনতে যাবো। তুই কবে কিনবি? চল একসাথে যাই।
— আরে ধুর! এত কষ্ট করে শিট জোগাড় করলাম কি গাদাগাদা বই কেনার জন্য?
— মানে? বই কিনবি না? শুধু শিট পড়লে কমন পড়বে পরীক্ষায়?
— পড়বে, পড়বে। প্রতিবছর এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে।
নাসরিনের নিশ্চিন্ত উত্তর।
— হুমমম…
— কিরে কী ভাবছিস এতো?
— আচ্ছা একটা জিনিস বল তো, আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাইনা?
— হ্যা, তবে ছাত্র না ; ছাত্রী।
বলে হেসে উঠলো নাসরিন।
— হ্যা, আর এখন আমাদের পড়াশোনার বিষয়টাকে গভীরভাবে বিশ্লেষণ করে, বুঝে পড়ার কথা। বিভিন্ন টপিক নিয়ে রীতিমতো গবেষণা করে করে পড়ার কথা, তাইনা? স্কুল, কলেজে তো সব বিষয়েরই সামারি পড়েছি মাত্র৷
— হ্যা, কিন্তু আমি এতো প্যারা নিতে পারবো না। পরীক্ষার আগে স্যাররা যে শর্ট সাজেশন দিবে ওই প্রশ্নগুলো শিট থেকে একদম মুখস্ত, ঠোঁটস্থ, অন্তরস্থ করে নিবো। কমন না পড়ে যাবে কোথায়!
— সবাই কি তোর মতো ভাবে?
— তাই তো মনে হয়। সবাই তো দেখি শিটের জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। পরীক্ষায় কমন পড়ার নিঞ্জা টেকনিক হাহাহা…
— কিন্তু আমরা যদি সারাবছর না পড়ে পরীক্ষার আগে শুধু শিট পড়ে আনসার করে আসি তাহলে তো আমাদের কিছুই শেখা হলোনা আদতে!
— হ্যা, তা ঠিক বলেছিস।
— আর দেখ, বছরের পর বছর ধরে সিনিয়রদের থেকে জুনিয়ররা শিট নিয়ে সেটা পড়ে পরীক্ষায় লিখছে। তুই যার থেকে শিট নিলি সে পরীক্ষায় এখান থেকেই লিখেছে, সে যার থেকে নিয়েছে সেও লিখেছে..
স্যাররা প্রতিবছর একই প্রশ্নের একরকম উত্তরই দেখে আসছেন, একদম লাইন বাই লাইন। সবাই খাতায় একই লেখা লিখলে সবাই তো গড়পড়তা নম্বর পাবে, তাই না?
— এটা তো ভাবিনি রে।
— গত সেমিস্টারে যারা টপার হয়েছে তারা কি শিট থেকে পড়ে টপার হয়েছে?
— ওদের তো শিটের পিছনে দৌড়াতে দেখলাম না। ওরা কোথা থেকে পড়ে তাহলে?
— শোন, স্যাররা ক্লাসে যে যে টপিক পড়ায় সেগুলো নোট করতে হবে, আর নিজেদেরও সেই টপিকগুলো নিয়ে বিভিন্ন বইয়ে ঘাটাঘটি করতে হবে। তারপর নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর নোট করতে হবে। পরীক্ষায় ওই প্রশ্ন আসলে সবাই যখন কোনো একটা শিট থেকে বা বই থেকে গৎবাঁধা লেখা লিখবে তখন তুই তোর এতকিছু ঘেঁটে তৈরি করা নিজের নোট থেকে লিখবি। স্যার অনেকগুলো একরকম লেখা দেখতে দেখতে যখব তোর অন্যরকম লেখা দেখবে, একটু নড়েচড়ে বসে ভালো করে পড়ে দেখবে অবশ্যই। নাম্বার বেশি পাওয়ার আশা করাই যায়।
— কিন্তু তাহলে তো সব ক্লাস মনোযোগ দিয়ে ঠিকমতো করতে হবে, নোট করতে হবে। আমি তো ক্লাসে মোবাইলে কার্টুন দেখি, তার কি হবে?
— তাহলে তুই শিট থেকেই পড় আর কোনোরকমে টেনেটুনে পাশ করে যা। ভালো রেজাল্ট করার দরকার নাই।
— আরে আরে কই যাস? রাগ করিস না। ভালো রেজাল্ট করতে তো সবাই চায়।
— তাহলে যা যা বললাম এগুলো কর। আর সবচেয়ে ভালো হয় কোনো টপিক নিজে মোটামুটি বোঝার পর সেটা নিয়ে গ্রুপ ডিসকাশন করলে। অন্যকে বোঝাতে পারলেই বুঝবি সেই টপিকে তোর আর কোনো সমস্যা নেই।
— হুমমম, সবই বুঝলাম। কিন্তু এত কষ্ট করে যে এই শিটের বস্তা জোগাড় করলাম এগুলো কি করবো।
— চল আমার সাথে। এগুলো নে।
— কোথায়? কি করবি এগুলো দিয়ে?
— ক্যান্টিনে কেজি দরে বিক্রি করবো। এত কষ্ট করে যখন জোগাড় করেছিস, কিছুটা কাজে লাগুক।
গল্পের নাসরিনের মতোই আমাদের অবস্থা। আমরা পরীক্ষার আগে হাজার বছর ধরে চলে আসা কিছু শিট সাপের মন্ত্রের মতো করে পড়ে মুখস্ত করি আর পরীক্ষার খাতায় তা হুবহু লিখে দিয়ে আসি। অথচ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমাদের উচিত পড়ার বিষয়টি নিয়ে গভীরভাবে অধ্যয়ন করা, বিশ্লেষণ করা, গবেষণা করা। তাহলেই না আমাদের মধ্য থেকে নতুন নতুন লেখক, গবেষক, বুদ্ধিজীবী তৈরি হবে। তাহলেই শিট-সংস্কৃতি আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করবে না। পরীক্ষার খাতা দেখতে গিয়ে স্যাররা সবার আলাদা আলাদা বৈচিত্র্যময় উত্তর পড়ে ভাববেন, “বাহ! এই বিষয়টা তো এভাবে ভেবে দেখিনি। ”
হাবিবুন_নাহার_মিমি
শিটসংস্কৃতি_ও_শিক্ষা
— কিরে! কি এগুলো?
— নতুন ইয়ারের শিট, সিনিয়র ভাই-আপুদের থেকে জোগাড় করলাম।
টেবিলের উপর শিটের বস্তা রেখে ধপ করে বিছানায় বসলো সে। হাঁপাচ্ছে।
— এত শিট দিয়ে কী করবি?
— এত আর কই? তাসনিমা…Read More
পথ_ও_পথিক
হাবিবুন_নাহার_মিমি
আঁখি হতে আঁখি না চাহে সরিতে
এ কেমন মায়া কহ প্রভু,
অন্দর কুটিরে লুটায় ঘুর্ণি
দেখিলে ও কায়া হায় কভু।
বিদায় লগনে যেনো ও নয়নে
ডাকি বলে থাকো একটু আর,
কাতর আর্জি ফেলিতে না রাজি
থাকিতে নেই তবু অধিকার।
পাশাপাশি চলা ক্ষণিকের পথ
কোন সে টানে চলে অবিরাম,
পথের প্রান্ত যদি গো জানতো
রাহী নাহি চায় কোনো বিরাম।
তবে হয়তো সে অনুনয়ে এসে
কহিতো ধরিয়া ও দুটি হাত,
ওগো মুসাফির খুঁজো নাগো নীড়
তব রাহে নাহি ঝঞ্ঝাবাত।
কতো পথিক আসে
এ পথে বারো মাসে
কেউ তো চাহে না থাকিতে হায়,
যতো তাড়াতাড়ি
দিতে পারে পাড়ি
ভাবিতে ভাবিতে চলিয়া যায়।
এ প্রথমবার চেয়েছো অধিকার
পথকে ভালোবেসে চলিতে আজ,
যতোদূর চাও হাসিয়া চলিয়া যাও
পেয়ো নাগো বধূ মধুর লাজ।
পথ_ও_পথিক
হাবিবুন_নাহার_মিমি
আঁখি হতে আঁখি না চাহে সরিতে
এ কেমন মায়া কহ প্রভু,
অন্দর কুটিরে লুটায় ঘুর্ণি
দেখিলে ও কায়া হায় কভু।
বিদায় লগনে যেনো ও নয়নে
ডাকি বলে থাকো একটু আর,
কাতর আর্জি ফেলিতে না রাজি
থাকিতে নেই তবু অধিকার।
পাশাপাশি চলা ক্ষণিকের পথ
কোন সে টানে চলে অবিরাম,
পথের প্রান্ত যদি গো জানতো
রাহী ন…Read More
তোমার আকাশে জমে যদি মেঘ 
আমার আকাশে ওগো হয় বৃষ্টি,
ওপারে তোমার
জমে দীর্ঘশ্বাস এপারে ঝাপসা মোর দৃষ্টি।
কোন সে কারণে হায়
শুকতারা ডুবে যায়
বিষন্নতায়—
ধ্রুবতারা দেখে ফের
কেঁদে ওঠে নিজের
অক্ষমতায়—
বুক ভরা মায়া যদি
দিলে প্রভু মায়াময়,
দূরে রেখে তবে কেনো
দীর্ঘশ্বাস করো ক্ষয়!
অশ্রুপ্লাবন যদি
দিলে ওই আঁখিতে?
সামর্থ্য নাই কেনো
ভালে হাত রাখিতে?
অশ্রু মোছার যদি
নাই দাও অধিকার
দিওনা ওই চোখে
অশ্রু কভু আর।
মন খারাপে তাঁর, বলো
প্রভু আমার এই নয়ন কেনো করে ছলোছল,
চাই রাঙাতে তারে, কেনো যে পারি নারে
ব্যর্থ কপোতীর আঁখি টলোমল।
পারি নাতো ও কপোলে হাতখানা রেখে হায়
পারি না অশ্রুকণা মুছে দিতে,
পারিনা মধুর স্বরে মায়ার কান্তি ধরে
সকল শ্রান্তি-ব্যথা, হায় ভোলাতে।
কি দোষ ছিলো তাঁর?
কেনো এই হাহাকার?
কেনো তাঁর রাত আকাশে চাঁদ ওঠে না?
তাঁর ব্যথা আছে যতো
এ হৃদয়ে দিও শত
তবু যেনো ওই আকাশে মেঘ জমে না।
মেঘ জমে না ।।
আর্তনাদ
হাবিবুন_নাহার_মিমি
তোমার আকাশে জমে যদি মেঘ
আমার আকাশে ওগো হয় বৃষ্টি,
ওপারে তোমার
জমে দীর্ঘশ্বাস এপারে ঝাপসা মোর দৃষ্টি।
কোন সে কারণে হায়
শুকতারা ডুবে যায়
বিষন্নতায়—
ধ্রুবতারা দেখে ফের
কেঁদে ওঠে নিজের
অক্ষমতায়—
বুক ভরা মায়া যদি
দিলে প্রভু মায়াময়,
দূরে রেখে তবে কেনো
দীর্ঘশ্বাস করো ক্ষয়!
অশ্রুপ্লাবন যদি
দিলে ওই আঁখিতে?
সামর্থ্য নাই…Read More
ফাগুন সংলাপ
হাবিবুন নাহার মিমি
দখিন হাওয়া ফুল পাখিকে
বলছে ডেকে আজ,
বলো তো কেমন হয়েছে আমার
নতুন পুষ্পসাজ?
প্রশ্ন শুনে ক্ষণিক হেসে
ফুল পাখিরা বলে,
রুপ যে তোমার মাতাল করা
হাজার মাণিক জ্বলে।
মিষ্টি রোদে মাতলো ভুবন
হাওয়ারা গায় গুনগুনিয়ে,
হঠাৎ করে কোকিল ডাকে
কি কথা সে যায় শুনিয়ে।
উদাস হয়ে দখিন হাওয়া
আপনমনে বলে, 
ঐ দেখ ভাই নীল আকাশে
মেঘের মিছিল চলে।
বাতাস ভাই, রাজত্ব তোমার
পুরো পৃথিবী জুড়ে,
সবার মনেই কি আছে খুশি
দেখে এসো তো ঘুরে।
(সংক্ষেপিত)
ফাগুন সংলাপ
হাবিবুন নাহার মিমি
দখিন হাওয়া ফুল পাখিকে
বলছে ডেকে আজ,
বলো তো কেমন হয়েছে আমার
নতুন পুষ্পসাজ?
প্রশ্ন শুনে ক্ষণিক হেসে
ফুল পাখিরা বলে,
রুপ যে তোমার মাতাল করা
হাজার মাণিক জ্বলে।
মিষ্টি রোদে মাতলো ভুবন
হাওয়ারা গায় গুনগুনিয়ে,
হঠাৎ করে কোকিল ডাকে
কি কথা সে যায় শুনিয়ে।
উদাস হয়ে দখিন হাওয়া
আপনমনে বলে,
ঐ দেখ…Read More
বিদায়
হাবিবুন নাহার মিমি
ঐ শোন দিকে দিকে
বাজে বিদায়ের সুর,
চলে বুঝি যেতে হবে
স্মৃতি ফেলে সুমধুর।
কেটে গেলো দিনগুলো
জানিনা কেমন করে,
কত কথা, কত স্মৃতি
আজ শুধু মনে পড়ে।
মনে হয় এই সেদিন
নবীনবরণ শেষে,
মনে নিয়ে সংশয়
ঢুকলাম ক্লাসে এসে।
কত হাসি উপদেশ
কত না মজার দিন,
রয়ে যাবে হৃদয়ে
চিরদিন অমলিন।
দীর্ঘ দুটি বছর
লাগে আজ অল্প,
রয়ে গেলো না বলা
কত হাসি গল্প।
শিক্ষকদের কটাক্ষ আর
স্নেহমাখা দৃষ্টি,
এর চেয়ে সুন্দর বুঝি
বিধি করেনি কিছু সৃষ্টি।
শ্রদ্ধা আর ভালোবাসা
রইলো তার তরে অশেষ,
এই আমার প্রিয় স্থান
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ।
বিদায়
হাবিবুন নাহার মিমি
ঐ শোন দিকে দিকে
বাজে বিদায়ের সুর,
চলে বুঝি যেতে হবে
স্মৃতি ফেলে সুমধুর।
কেটে গেলো দিনগুলো
জানিনা কেমন করে,
কত কথা, কত স্মৃতি
আজ শুধু মনে পড়ে।
মনে হয় এই সেদিন
নবীনবরণ শেষে,
মনে নিয়ে সংশয়
ঢুকলাম ক্লাসে এসে।
কত হাসি উপদেশ
কত না মজার দিন,
রয়ে যাবে হৃদয়ে
চিরদিন অমলিন।
দীর্ঘ দুটি বছর
লাগে আজ অল্প,
র…Read More
Habibun Nahar Mimi changed their profile picture
পুনরাগমন
হাবিবুন নাহার মিমি
কাব্য লেখার খেরোখাতায়
জমেছে অনেক ধূলো,
কবি তোমার মন ঘোমটা
এবার একটু খোলো।
মুখোশ তুলে দেখো চেয়ে
দূর আকাশের পানে,
শুকতারা টা ডাকছে তোমায়
আজও গানে গানে।
বন্ধ দুয়ার, বাধার শিকল 
দাও গুড়িয়ে আজ,
না চাইলে তুমি দেখবে কে আর
মেঘের লাজুক সাজ!
হাতকড়া টা ছুড়ে ফেলো
দূর পাথারের বাঁকে,
উর্ধ্বে তোলো ওই দুটি হাত
সিক্ত জলদের ফাঁকে।
অবগুণ্ঠন ছিন্ন করে
আবার এলো কবি,
শব্দমালা গাঁথবে সে আজ
আঁকবে কাব্যছবি।
পুনরাগমন
হাবিবুন নাহার মিমি
কাব্য লেখার খেরোখাতায়
জমেছে অনেক ধূলো,
কবি তোমার মন ঘোমটা
এবার একটু খোলো।
মুখোশ তুলে দেখো চেয়ে
দূর আকাশের পানে,
শুকতারা টা ডাকছে তোমায়
আজও গানে গানে।
বন্ধ দুয়ার, বাধার শিকল
দাও গুড়িয়ে আজ,
না চাইলে তুমি দেখবে কে আর
মেঘের লাজুক সাজ!
হাতকড়া টা ছুড়ে ফেলো
দূর পাথারের বা…Read More