Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    বিরহের গান
    ✏️ হালিমা বিনতে খালেক

    দিবস ফুরালো যামিনী এলো
    বলল, কানে কানে কিছু কথা,
    কেমন করে সও গো এমন
    নিদ হীন চোখে,বিরহের ই ব্যাথা।

    দুই কুলে দুজন বেধেছ জীবন
    মাঝে স্রোতা নদী,
    ব্যাথার পাহাড় বুকে নিয়ে বহ
    জীবন নিরবধি।

    অধর বেয়ে,পরে জল চুয়ে
    বুকে ব্যাথা টন টন,
    বিরহের গান বাজিছে বক্ষে
    ভুলিতে পার কি কোন ক্ষন?

    সুখের সাথী, কাটায় রাতি
    এখন করিল পর,
    দু:খ তাহার, বহিয়া পাহাড়
    হয়েছি আমি যাযাবর।

    সুখ গুলো থাক, তাহার ই তরে
    দুখের ভাগি আমি,
    দিবস ও রাত, সে সুখে থাক
    ভাল রাখুক অন্তর্যামী।

    জ্যোৎস্না রাতে তারারা হাসে
    ফেলে না চোখের জল,
    মরু বালু চরে,ব্যথা নিয়ে বাঁচে
    কতনা,দুর্বা ঘাসের দল।
    বেদনা বিধুর স্মৃতি বুকে বয়ে
    কাটাবো জীবন তার পানে চেয়ে।

    19
    10 Comments
Skip to toolbar