-
ছুটি।
কে দিবে আমায় প্রস্থানের ছাড়পত্র!
আমি চাই ফিরে যেতে
মেটো পথ ধরে; যেখানে নেই আর
দিগন্তের কোনো রেখা, খোলা আকাশের চাদর
ঝলমলে রোদ কিংবা নক্ষত্রে ভরা রাতের হাওয়া।আমি ফিরে যেতে চাই সেই পথ ধরে
পৃথিবীর সব মানুষেরা গেছে চলে; অনন্তকালের দিকে
যেনো তারা আসেনি কোনোদিনো
বলেনি কেউ কোনো কথা কাউকে!অথবা ভালোবাসে কেউ তাকায়নি কারোর দিকে;
জন্মান্তরের মিথ্যে ছিলো তাদের জীবন
অথচ, না যাওয়ার লোভে আমি সর্বহারা।আমি ফিরে যেতে চাই তাদের মতো
যাদেরো ছিলো মায়াবী সুন্দর মুখাবয়ব; কপালে বলিরেখা
জীবনের নৌকা দিয়েছে ছুটি তাদের
মৃত্যু দেখিয়েছে পথ; মহাশূণ্যের সত্যিকার অসীমতা।5 Comments
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen


বেশ…দারুন