Profile Photo

জালাল উদ্দিন মুহাম্মদOffline

  • jalalshah
  • আমার কথা বলো

    টেকনাফ থেকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর
    প্রমত্তা কর্ণফুলী ও সবুজ সুন্দরবনের কথা বলো।

    দিব্য-রুদক-ভীম এর কথা বলো
    সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;
    পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো।
    চিরকাল পরপুরুষের রঙ্গশালায় নৃত্যরত জননীর কথা বলো।

    ধমনি শিরা উপশিরা;
    সন্তান সম্মুখে বেআব্রু চিত হয়ে শুয়ে থাকা
    লজ্জায় মৃত গঙ্গা তিস্তার কথা বলো।

    আমাকে খুবলে খাওয়ার স্বপ্নে বিভোর
    সীমান্তের শকুন’
    লোলুপ রক্ত জিহ্বা, উড্ডীয়মান খেচরের কথা বলো।
    আমার হৃদপিণ্ড লক্ষ করে আদিম চোষক-
    সরীসৃপের সম্রাজ্যবাদী হা-র
    কথা বলো।

    আমার কথা বলো কবিতায়, তুমুল টকশোতে, দরাজ ভাষণে
    আগুন স্লোগানে, দিগন্তে বিক্ষিপ্ত তরঙ্গে
    রাজপথে, দেয়ালে দেয়ালে।

    অবোধ সন্তানেরা
    আমাকে ভুলে তোমরা কী করে পড়ে থাকো
    যে যার প্রভুর সেজদায়!

    3
    6 Comments
    • শোষিত বাংলার মাটি, নদী আর মানুষের আর্তনাদ আজ কবিতার আগুনে জেগে উঠে সন্তানদের বিবেকের কাছে জবাব চায়…..🤍🖤

    • আপনার এই কবিতার “পলি আর রক্ত মিশ্রিত উর্বরতার কথা বলো” লাইনটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল, কিন্তু এত সব কষ্টের মাঝে আমরা কি আসলেই নিজের শেকড়কে দিন দিন ভুলে যাচ্ছি?

    • ভাষা তীব্র, চিত্রকল্প রূঢ় আর উচ্চারণ নির্ভীক

    • অপূর্ব কথন🎊

    • আপনার এই লেখনীটি দেশের প্রতি গভীর ভালোবাসা আর দায়বদ্ধতার এক চমৎকার প্রকাশ, যা পড়লে সত্যিই হৃদয়ে এক গভীর অনুরণন সৃষ্টি হয়। প্রতিটি ছত্রে ফুটে ওঠা দৃঢ় প্রতিবাদ এবং দেশমাতৃকার প্রতি আকুতি আমাদের সকলকে অনুপ্রাণিত করুক এবং আপনি এভাবেই নিরন্তর লিখে যান।

    • সহস্রাব্দের শেকল বিরুদ্ধ সংগ্রাম;

Friends

Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat1
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar