Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months, 1 week ago

    প্রাইভেট অ্যাকাউন্ট
    কাজী অ্যাডাম

    তোমার জীবন এখন প্রাইভেট অ্যাকাউন্ট।
    আমি শুধু নামটি দেখতে পাই,
    ভেতরের কিছুই নয়।

    একসময় যে মানুষটি
    আমার কাছে ছিল ওপেন বুক,
    আজ তার একটি হাসিও
    পারমিশন ছাড়া দেখা যায় না।

    প্রাইভেসি কখনো কখনো
    ভালোবাসার শেষ নাম হয়ে ওঠে।

    খসড়াধ্বনি: ঘনিষ্ঠতার পর অচেনা হয়ে যাওয়াই কি মানুষের সবচেয়ে কঠিন প্রাইভেসি সেটিং?

    6
    11 Comments
    • Kazi Adam, প্রিয় মানুষটির সঙ্গে দূরত্বের এই যে গোপন ব্যথার অনুভব আপনি তুলে ধরেছেন, তা এক গভীর বিষণ্নতাকে ছুঁয়ে যায় এবং এমন অনুভূতি অনেক সময় বিখ্যাত কোনো বিরহগাথার মতো হৃদয়ে এক অমোঘ বিষণ্ণতা তৈরি করে, তাই এই সুন্দর প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক কিছু লিখে যাবেন বলে আশা রাখি।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর ও সংবেদনশীল পাঠ সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। দূরত্বের সেই নীরব বিষণ্নতাটুকু আপনি যেভাবে অনুভব করেছেন, সেটাই লেখকের বড় প্রাপ্তি। আরও লিখে যাওয়ার এই সুন্দর উৎসাহটি সঙ্গে রাখব। অনেক প্রীতি ও কৃতজ্ঞতা রইল।

    • প্রিয় কবি আপনার শেষোক্ত সতর্কপাঠই রুঢ বাস্তবত। সাধুবাদ।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর পাঠ ও তীক্ষ্ণ অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। রূঢ় বাস্তবতার সেই দিকটুকু আপনার পাঠে আরও স্পষ্ট হয়ে উঠল। সাধুবাদ ও প্রীতি রইল।

    • ওপেন বুক থেকে প্রাইভেট অ্যাকাউন্ট
      এটাই বুঝি ভালোবাসার সবচেয়ে নিষ্ঠুর সেটিং…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী চমৎকারভাবে কথাটাকে ধরেছেন! ভালোবাসার সেটিং বদলে যাওয়ার এই নিষ্ঠুরতাই বোধহয় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনার এমন কাব্যিক অনুধাবনে মুগ্ধ হলাম।

      • শুভ কামনা জানবেন…🖤

    • Kazi Adam, “প্রাইভেসি কখনো কখনো ভালোবাসার শেষ নাম হয়ে ওঠে”—আপনার এই কথাটা একদম মনের মতো হয়েছে, তা আপনি কি মনে করেন দূরত্ব বাড়লেই মানুষের আসল রূপটা আড়ালে ঢাকা পড়ে যায়?

      • প্রিয় কবি বন্ধু, আমার মনে হয় দূরত্ব মানুষকে আড়াল করে না, বরং অনেক সময় আড়ালের পর্দাটা সরিয়ে দেয়। কাছে থাকলে যে রূপটুকু দেখা যায়, দূরত্বে তার সত্যিকারের চেহারাটাই স্পষ্ট হয়ে ওঠে। আপনার সুন্দর প্রশ্নটি ভাবার মতো। অনেক প্রীতি রইল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar